Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর ভেন্যু পরিদর্শন ও নেতৃবৃন্দের সাথে বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: March 21, 2021 | 11:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন ডিসি: ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করবার লক্ষ্যে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এক ঝটিকা সফরে গত ১৯ মার্চ শুক্রবার ওয়াশিংটন সফরে আসেন। সফরের প্রথমেই তিনি ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সাথে এক বৈঠকে অংশগ্রহন করেন। বৈঠকে আসন্ন ৩৫তম ফোবানা সম্মেলনের বিস্তারিত তথ্য রাষ্ট্রদূতকে জানানো হয় এবং ৩৫তম ফোবানা সম্মেলনে অংশগ্রহন করবার জন্য আমন্ত্রন জানান।

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এই বৈঠকে অংশগ্রহন করেন ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল, সিনিয়র কো-কনভেনার পারীভন পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার মজনু মিয়া, চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, কালচারাল কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন, ট্রেজারার ড. ফায়জুল ইসলাম, এবং সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক।

একইদিন সন্ধ্যায় চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির নেতৃবৃন্দের সাথে এক ঘরোয়া পরিবেশে প্রধান অতিথি হিসাবে এক সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল। সভা পরিচালনা করেন সদস্য সচিব শিব্বীর আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা ও ফোবানার আউটষ্ট্যান্ডিং মেম্বার সাদেক এম খান, চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার পারভিন পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার মোহাম্মদ মিয়া, জয়েন সেক্রেটারি মনির হোসেন, কো-কনভেনার জুয়েল বড়–য়া, সিনিয়র কোর্ডিনেটর আরশাদ আলী বিজয়, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক, প্রচার কমিটির কো-চেয়ারম্যান আকাশ রইস, রিসেপশন কমিটির চেয়ারপার্সন জেবা বানু, মহিলা বিষয়ক কমিটির চেয়ারপার্সন মাসুমা আকতার প্রমুখ।

সভায় ৩৫তম ফোবানা সম্মেলনের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীকে অবহিত করা হয়। এছাড়াও ফোবানা সম্মেলনকে সফল করবার লক্ষ্যে স্বাগতিক কমিটির রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচান অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী।

সফরের দ্বিতীয়দিনে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সম্মেলনের ভেন্যু গেলর্ড রিসোর্ট এবং ন্যাশনাল কনভেনশন সেন্টার পরিদর্শন করেন। ভেন্যু পরিদর্শন শেষে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী একা লাইভ বার্তায় ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করবার জন্য সবাইকে ফোবানার ছায়াতলে সামিল হবার জন্য আমন্ত্রন জানান।

এ সময় ৩৫তম ফোবানা স্বাগতিক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইনারা ইসলাম, কনভেনার জি আই রাসেল, সিনিয়র কো-কনভেনার পারভিন পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার মজনু মিয়া, চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, কালচারাল কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন, ট্রেজারার ড. ফায়জুল ইসলাম, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক, রিসেপশন কমিটির চেয়ারপার্সন জেবা বানু, মহিলা বিষয়ক কমিটির চেয়ারপার্সন মাসুমা আকতার প্রমুখ। এছাড়াও নিউইয়র্ক থেকে এসে অংশগ্রহন করেন সাউন্ড ইঞ্জিনিয়ার স্যাম ও তার সঙ্গীরা।

ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ওয়াশিংটনে বিভিন্ন সংগঠন এবং নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি সবাইকে ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করবার জন্য এগিয়ে আসার জন্য আমন্ত্রন জানান।

উল্লেখ্য, আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।

সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন ক্যাটাগোরিতে থাকবে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, জব ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেডসহ নানামুখী আয়োজন।

ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সম্মেলনের সভাপতি ইনারা ইসলাম ৫৭১-৪৩৫-৬৭২৮, কনভেনার জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০ সদস্য সচিব শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০, ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৯১৭-৫১৪-৪৬৪১ ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ চৌধুরী ৮১৮-৭৩০-১০২০ এ যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV