Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ’র শোক সভা ও দোয়া মাহফিল (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: March 23, 2021 | 2:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের উদ্যোগে বাংলাদেশের সাবেক উপ-রাষ্ট্রপতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রুকলীনে ৬১ চার্চ এভিনিউর কোম্পানীগঞ্জ ভবনে গত ২১ মার্চ রোববার রাতে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি রহমান এইচ আরজুর সভাপতিত্বে এবং সহ সভাপতি মোহসিনুর রহমান খান ও সহ সাধারণ সম্পাদক চৌধুরী এ মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি সালামত উল্লাহ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা ও নোয়াখালী সমিতির সহ সাধারণ সম্পাদক ইউসুফ জসিম। এসময় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম, ট্রাস্টি বোর্ড মেম্বার রমেশ নাথ, সাবেক সভাপতি আবদুল মালেক, নির্বাচন কমিশনার আব্দুল মালেক খাঁন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন ফয়সাল, সাবেক সহ সভাপতি নুরুল হুদা হারুন, সাবেক কোষাধ্যক্ষ ইউসুফ মিয়া, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী আব্দুর রব মিয়া, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি নাজমুল হাসান মানিক, সরকারি মুজিব কলেজ ছাত্রসংসদের সাবেক জি.এস মোহাম্মদ শাহজাহান ছোটন, কোম্পানীগঞ্জের সাবেক ছাত্রদল সভাপতি কামাল উদ্দিন ও আব্দর রাজ্জাক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রবাসী কোম্পানীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে দোয়া মোনাজাত পরিচালনা করেন বেলাল মসজিদের ইমাম ও খতিব হাফিজ আহমেদ করিম। দোওয়া-মোনাজাতে ব্যারিস্টার মওদুদ আহমদসহ করোনায় নিহতের আত্মার মাগফিরাত দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ কামনা করা হয়। পরে তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন বাংলাদেশের সফল রাজনীতিক, বরেণ্য আইনজীবী। নিরহংকারী ও দেশদরদী এ নেতা স্বার্থের ঊর্দ্ধে উঠে রাজনীতি করে গেছেন সাধারণ মানুষের অধিকার আদায়ে। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। তার মৃত্যুতে জাতির অপূরনীয় ক্ষতি হয়েছে। বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ব্যারিস্টার মওদুদ আহমদ গত ১৬ মার্চ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV