Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের বিবৃতি

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: March 23, 2021 | 11:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: সুনামগঞ্জ জেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবার।
সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সুনামগঞ্জ জেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়ী-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও নির্যাতন চালানো হয়। ১৫ই মার্চ হেফাজতে ইসলামের নেতা বাবুনগরী ও মামুনুল গং কর্তৃক স্থানীয় ওয়াজ মাহফিলে প্রদত্ত সাম্প্রদায়িক উস্কানিমুলক বক্তব্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য্য, বর্তমান আওয়ামী লীগ সরকার ও আসন্ন স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন প্রতিহত করার ঘোষনা দেয়। তারই প্রতিক্রিয়ায় জনৈক হিন্দু যুবকের ফেসবুকে একটি পোষ্ট দেয়।

এই অজুহাতে পুরো গ্রামবাসীর উপর স্থানীয় হেফাজত-জামাতের মধ্যযুগীয় বর্বর হামলা সারা জাতিকে স্তম্ভিত করে দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০১তম জন্ম বার্ষিকীর দিনে অসাম্প্রদায়ীক বাংলাদেশে স্বাধীনতাবিরোধী ও জঙ্গীবাদী গোষ্ঠির মূল হোতা বাবুনগরী ও মামুনুলকে অবিলম্বে হুকুমের আসামী করে গ্রেফতারকৃত ৩৩ জনের সাথে বিচারের মুখোমুখি করার জোর দাবী জানাচ্ছি। সাথে সাথে সারাদেশে জামাতী-হেফাজতি ওয়াজ মাহফিলের নামে সকল প্রকার উস্কানী বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্ট কওৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃত মূল আসামী হেফাজতি নেতা শহিদুল ইসলাম স্বাধীনকে মিথ্যার আশ্রয় নিয়ে যুবলীগের ইউনিয়ন সভাপতি বানিয়ে জনগনের দৃস্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে যে সকল অসৎ মিডিয়া অপচেস্টা চালিয়েছে, আমরা তাদেরও বিচার দাবী করছি।

এছাড়াও মাগুড়ায় চিঠি দিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতি ধর্মান্তরিত হওয়ার যে আহ্বান জানানো হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। মুজিব জন্মশতবর্ষ ও বাংলাদেশের সূবর্ণ জয়ন্তী পালনকালে একটি চিহ্নিত অপশক্তি দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরী করতে সচেস্ট রয়েছে বলেই আমরা মনে করছি। আসূন এই অপশক্তিকে এখনই সম্মিলিতভাবে রুখে দেই।

বিবৃতিদাতা: বীর মুক্তিযাদ্ধা ড. প্রদীপ রন্জন কর, প্রকৌ: মোহাম্মদ আলী সিদ্দিীকী, বীর মুক্তিযাদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযাদ্ধা মকবুল তালুকদার, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, তোফায়েল আহমদ চৌধূরী, রমেশ নাথ, বীর মুক্তিযাদ্ধা মিজানুর রহমান চৌধূরী, বীর মুক্তিযাদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযাদ্ধা শওকত আকবর রীচি, বীর মুক্তিযাদ্ধা মুন্সী বশিরউদ্দিন, বীর মুক্তিযাদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযাদ্ধা কামরুল হাসান চৌধূরী, এ্যাড. শাহ মো: বখতিয়ার আলী, এম এ করিম জাহাঙ্গীর, জালাল উদ্দিন জলিল, মোঃ কায়কোবাদ খাঁন, শরিফ কামরুল আলম হীরা, আখতার হোসেন, সিরাজুল ইসলাম সরকার, মমতাজ শাহনাজ, রুমানা আক্তার, এ্যাড  নিজাম আহমেদ, হেলাল মাহমুদ, মন্জুর চৌধুরী, সাদেকুল বদরুজ্জামান পান্না, খন্দকার জাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV