Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পেনসিলভানিয়ায় চার দিনব্যাপী ভ্রাম্যমান কনস্যুলার সেবা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: March 23, 2021 | 11:57 PM

পেনসিলভানিয়া থেকে মফিজুল ইসলাম: পেনসিলভানিয়ার আপার ডার্বীর আল মদিনা মসজিদে তিন দিন এবং ল্যান্সডেল নর্থপেন মসজিদে এক দিন সহ গত ১২ই মার্চ থেকে ১৫ই মার্চ এক টানা এই চার দিন ব্যেপী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকি উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডি,সি, এর আয়োজনে ভ্রাম্যমান কনস্যুলার সেবা প্রদান করা হয়। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় এক বছরের উপরে এই ভ্রাম্যমাণ সার্ভিস থেকে দূতাবাস বিরত ছিল। বর্তমানে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমে আসায় এবং প্রবাসীদের অতিরিক্ত চাহিদা পুরনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ রাজ্যে এই বিশেষ কন্সুলার সেবা পুনরায় চালু করার সিদান্ত নেয়। এরই ধারাবাহিকতায় পেনসিলভানিয়ার প্রবাসী বাংলাদেশিদের অতিরিক্ত চাহিদা পুরনের লক্ষ্যে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে একটানা ১২ই মার্চ থেকে ১৪ই মার্চ ফিলাডেলফিয়ার আপার ডার্বী আল মদিনা মসজিদে এবং ল্যান্সডেল নর্থপেন মসজিদে ১৫ই মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভ্রাম্যমান কন্সুলার সেবা প্রদান করে। বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আশফাকুল নোমানের নেতৃত্বে দুতাবাসের অন্যান্য কর্মকর্তা নুর মোল্লা এবং রবিউল হকের অক্লান্ত পরিশ্রমে প্রায় নয়শতাধিক প্রবাসী বাংলাদেশীর নতুন ডিজিটাল পাসপোর্ট তৈরি এবং নবায়ন, বাংলাদেশি আমেরিকান নাগরিকদের জন্য নো ভিসা প্রদান, পাওয়ার অফ এ্যটর্নি, দ্বৈত নাগরিকত্ব সনদ প্রদান সহ আরো অনান্য জরুরী সেবা প্রদান করেন।
নোমান বলেন, বাংলাদেশ দূতাবাস অতিতেও প্রবাসীদের পাশে থেকে যেমন সেবা প্রদান করেছে, বর্তমানেও এই মাহামারি ক্লান্তিকালে প্রবাসী এত জনের ভিন্ন ধরনের নানা জরুরি সেবা দিতে পারায় দূতাবাসের এই কার্যক্রম সার্থক বলে মনে করেন।
উপস্থিত স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এই চার দিনের সেবা গ্রহন করতে পেরে দুতাবাসের সকল কর্মকর্তা সহ স্থানীয় এই সেবা আয়জকদের ধন্যবাদ জানান এবং প্রতি বছর অন্তত পক্ষে এক থেকে দুইবার এই সেবা কার্যক্রম চালু রাখার আহব্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV