নিউইয়র্কের ব্রঙ্কসে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান করেছে ব্রঙ্কসে। বাংলাদেশ সোসাইটির সার্বিক সহযোগিতায় ২০ মার্চ শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত স্টারলিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে এ সেবা প্রদান করা হয়। কনস্যুলেট সেবার মধ্যে ছিল বাংলাদেশী পাসপোর্ট নবায়ন ও সংশোধন, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), পাওয়ার অব অ্যাটর্নি, বাংলাদেশী অন্যান্য সনদ পত্র সত্যায়ন, এলাইড সার্টিফিকেট, ডুয়েল ন্যাশনাল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদান ইত্যাদি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ডেপুটি কনসাল জেনারেল এস. এম নাজমুল হাসান শহীদ, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা উইং) মো. শামীম হোসেন, কর্মকর্তা মো. কবির হোসেন, ফসিউল আলম ও আব্দুল বারী, অফিস সহকারী আবু জাফর ও কনস্যুলার সহকারী সফিকুল ইসলাম কনস্যুলেট সেবা প্রদান করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কনস্যুলেট সেবা গ্রহণ করেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ড মেম্বার আব্দুল হাসিম হাসনু, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব, কার্যকরি সদস্য সাদী মিন্টু, হৃদয়ে বাংলাদেশ’র
সভাপতি সাইদুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক পল্লব সরকার, যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ, অর্থ সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, সাংস্কৃতিক সম্পাদক শারমিন রহমান তানিয়া, দপ্তর সম্পদক মার্গারেট মল্লিক, উপদেষ্টা আব্দুর রহমান প্রমুখ। এসময় কমিউনিটি নের্তৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

ডেপুটি কনসাল জেনারেল এস. এম নাজমুল হাসান এবং প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা উইং) মো. শামীম হোসেন জানান, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক সবসময় প্রবাসীদের পাশে থেকে সেবা প্রদান করছে। করোনামহামারির এই সময়েও প্রবাসীদের জরুরি ভ্রাম্যমান কনস্যুলেট সেবা দিতে পারায় নিজেদের ধন্য মনে করেন। নিউইয়র্কে কনস্যুলেট জেনারেল কার্যালয়ের নিয়মিত কার্যক্রমের বাইরে বাংলাদেশী প্রবাসীদের দোরগোড়ায় এই সেবাটি অব্যাহত রাখা হবে।

এ সময় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা ব্রঙ্কসবাসীর দোরগোড়ায় কনস্যুলেট সেবা পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেলকে ধন্যবাদ জানান।
উপস্থিত স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এই সেবা গ্রহন করতে পেরে কনস্যুলেট কর্মকর্তা সহ স্থানীয় এই সেবা আয়জকদের ধন্যবাদ জানান এবং এই সেবা কার্যক্রম চালু রাখার আহব্বান জানান। ব্রঙ্কস বাংলাদেশী কমিমিউনিটির পক্ষ থেকে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানান হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030