Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

শ্রবণশক্তি হারানোর সঙ্গে যোগসূত্র রয়েছে করোনার: ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের গবেষণা

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: March 24, 2021 | 2:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হাম, মাম্পস ও মেনিনজাইটিসের মতো কিছু ভাইরাস শ্রবণশক্তি কমিয়ে দিতে পারে। বিজ্ঞানীরা বলছেন, কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেও শ্রবণ সমস্যা দেখা দিতে পারে।

করোনা ভাইরাস মহামারি শুরুর প্রথম কয়েক মাসে কোভিড-১৯ রোগে আক্রান্তদের পর্যালোচনা করে দেখা গেছে, রোগটির সঙ্গে অডিও-ভেস্টিবুলার লক্ষণের (শ্রবণশক্তি হারানো, টিনিটাস ও ভার্টিগো) সম্ভাব্য যোগসূত্র রয়েছে। তবে, ওই গবেষণার নমুনার পরিমাণ ও মান অপেক্ষাকৃত কম ছিল। এরপর এক বছরের বেশি সময় পার হয়ে গেছে। এ বিষয় নিয়ে অনেক কাজ করেছেন গবেষকরা। সম্প্রতি এমন ৬০টি গবেষণা চিহ্নিত করেছেন ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের একদল গবেষক। গবেষণাগুলোয় করোনায় আক্রান্ত হওয়ার সঙ্গে অডিও-ভেস্টিবুলার সমস্যার সম্পর্ক থাকার কথা বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির অডিওলোজি বিষয়ক অধ্যাপক কেভিন মুনরো জানান, তিনি ও তার সহকর্মীরা গবেষণাগুলোর উপাত্ত বিশ্লেষণ করেছেন। তাদের বিশ্লেষণের প্রতিবেদন প্রকাশ হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অব অডিওলোজিতে।

ওই প্রতিবেদন অনুসারে, করোনায় আক্রান্ত হওয়া ৭ থেকে ১৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ অডিও-ভেস্টিবুলার উপসর্গের কথা জানিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে টিনিটাস-আলাদাভাবে কানে ঝিঁঝি পোকার বা স্টিমারের মতো আওয়াজ বাজতে থাকা।

টিনিটাস
করোনায় আক্রান্ত ১৭% প্রাপ্তবয়স্করা টিনিটাসে ভোগার কথা জানিয়েছেন। এই উপসর্গে ভোগা বেশিরভাগ ব্যক্তিই একইসঙ্গে শ্রবণশক্তি হ্রাস পাওয়ার কথা জানিয়েছেন। এ থেকে ধারণা করা যায় যে, দুটির মধ্যে যোগসূত্র রয়েছে।

এমনকি অনেক ক্ষেত্রে, উচ্চ আওয়াজ বা কানের জন্য বিষাক্ত মাদকের কারণে শ্রবশক্তি ক্ষতিগ্রস্থ হওয়ার প্রথম বড় লক্ষণই হচ্ছে টিনিটাস। অনেক গবেষণায় দীর্ঘমেয়াদে করোনা আক্রান্ত থাকার একটি সাধারণ লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে টিনিটাসকে। উল্লেখ্য, দীর্ঘমেয়াদী করোনা সংক্রমণের ক্ষেত্রে, আক্রান্ত ব্যক্তি ভাইরাস থেকে সেরে উঠলেও অনেক উপসর্গ কয়েক সপ্তাহ বা মাস অবধি থেকে যায়।

মানুষের শ্রবণ ইন্দ্রীয় অত্যন্ত স্পর্শকাতর। প্রায় সকলেই কোনো নীরব পরিবেশে থাকলে সাময়িক টিনিটাসের শিকার হবেন। টিনিটাসের সঙ্গে দুশ্চিন্তারও সম্পর্ক রয়েছে। কেউ যদি রাতের বেলায় অঘুম থেকে কোনো কাজ সম্পন্ন করার জন্য ঝুলে থাকা সময়সীমা, অর্থনৈতিক সমস্যার কারণে মানসিকভাবে পীড়ায় ভোগে তাহলে তারা কানে আওয়াজ শুনতে পাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে সাধারণত মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণ দূর হয়ে গেলে আবার পরিস্থিতির উন্নতি ঘটে। এখন অবধি টিনিটাস শনাক্ত করার জন্য ক্লিনিক্যাল পরীক্ষা আবিষ্কার হয়নি। শ্রবণ বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে, রোগীর ব্যক্তিগত বর্ণনার ভিত্তিতে রোগটি শনাক্ত করে থাকেন। করোনা আক্রান্তরা কেন টিনিটাসে ভুগছেন, তা এখনো অস্পষ্ট।

শ্রবণশক্তি হ্রাস ও ভার্টিগো
করোনায় আক্রান্ত বিভিন্ন বয়সী মানুষ শ্রবণশক্তি হ্রাস পাওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে কেউ সামান্য সমস্যায় ভোগার কথা জানিয়েছেন, আবার কেউ তীব্র সমস্যার কথাও জানিয়েছেন। তীব্রতার উপর ভিত্তি করে কারো কারো হাসপাতালে সেবারও প্রয়োজন হয়েছে।

আচমকা এক কানে না শোনার কথাও জানিয়েছেন অনেকে। প্রতি ১ লাখ মানুষের মধ্যে এমন উপসর্গ দেখা গেছে প্রায় ২০ জনের মধ্যে।

বিভিন্ন ভাইরাসের কারণে কানে না শুনতে পাওয়ার নজির রয়েছে। সেক্ষেত্রে, এটা হতে পারে যে, সারস-কভ-২ এর সংক্রমণের ফলে করোনা রোগীরা শ্রবণশক্তি হারাচ্ছেন। কিন্তু বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা এত বেশি যে, এটা নিশ্চিত করে বলা কঠিন আদতে করোনা আক্রান্তদের শ্রবণশক্তি হারানোর হার কোনো সাধারণ বছরে শ্রবণশক্তি হারানো মানুষের সমান বা তার চেয়ে বেশি কিনা।

এদিকে, করোনা আক্রান্তদের ভার্টিগোতে ভোগার কথা জানা গেছে। ভার্টিগো হচ্ছে এক ধরনের শারীরিক অনুভূতি যেখানে কোনো ব্যক্তির মনে হয় তার চারপাশে পৃথিবী ঘুরছে অথবা স্থির পৃথিবীর চারপাশে তিনি ঘুরছেন। কানের ভেতর আঘাত বা ক্ষতির কারণে এই অনুভূতি হয়ে থাকে। তবে করোনা আক্রান্তদের মধ্যে ভার্টিগোতে ভোগা ব্যক্তিদের হার মাত্র ৭ শতাংশের মতো।

(দ্য কনভার্সেশন থেকে অনূদিত) মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ