Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মুক্তিযোদ্ধা মাহবুবুল হায়দার মোহনের নবম মৃত্যুবার্ষিকী

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: March 24, 2021 | 9:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বীর মুক্তিযোদ্ধা,গনসংগীত শিল্পী, ক্রান্তি শিল্পী গোস্ঠীর সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জেট নেতা মাহবুবুল হায়দার মোহনের নবম প্রয়ান দিবস ছিলো ২৩ মার্চ। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কাল তাঁর চলে যাওয়া ছিলো অন্ত্যন্ত বেদনার। মৃত্যুর সময় হাসপাতালে অনেক বিশিস্টজন উপস্থিত ছিলেন যাঁদের মধ্যে ছিলেন আসাদুজ্জামান নুহ, নাসির ঊদ্দিন ইউসুফ বাচ্চু, ফকির আলমগীর, গোলাম কুদ্দুস আরও অনেকে।

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হায়দার মোহনের। মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অধিকাংশ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর জন্য আন্তরিক শোক প্রকাশ করে। শহীদ মিনারে তাঁর জন্য বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুস্ঠানে অর্ধশতাধিক ফুলের তোড়া অর্পন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জনাব মোহনের জানাজা অনুস্ঠিত হয় এবং কুমিল্লার গ্রামে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মৃত্যুর পর থেকে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হায়দার মোহনের জন্য স্মরন সভা প্রত্যেক বছর অনুস্ঠিত হয়ে আসছে দেশে ও প্রবাসে। তাঁর অত্যন্ত স্মৃতিময় নিউইয়র্ক সিটিতে সেই ২০১২ সাল থেকে অনুস্ঠান হয়ে আসছে যাতে প্রবাসের বিশিস্টজন যোগ দিয়ে আসছেন। ফোবানা সম্মেলন, বইমেলা, ঠিকানার অনুস্ঠান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আতিথ্য হয়ে যোগ দেন নিউইয়র্কে। স্বাধীন বাংলা বেতারের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রয় ও শহীদ হাসানের সাথে তাঁর গভীর সম্পর্ক ছিলো। শহীদ হাসানের মৌলিক গান বাংলাদেশে তিনি গান গেয়ে বিশেষ জনপ্রিয় করেন।

করোনা কালে ২৩ মার্চ এবার জনাব মোহনের জন্য ভার্চুয়াল অনুস্ঠান আয়োজিত হয়। প্রবাসের সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব মিনহাজ আহমেদের পরিকল্পনা ও উপস্থাপনায় ‘মাহবুবুল হায়দার মোহন স্মরন সভা’ অনলাইনে সরাসরি প্রচার করেন। অনুস্ঠানে যোগ দেন দেশের খ্যাতিমান দু’জন সংগীত ব্যক্তিত্ব রথীন্দ্রনাথ রয় ও শহীদ হাসান। প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ , ঘাতক দালাল নির্মুল নেতা ফাহিম রেজা নুর, জনপ্রিয় শিল্পী ও মুক্তিযোদ্ধা মোহনের অত্যন্ত স্নেহভাজন শাহ মাহবুব ও সংগীত শিল্পী ফেরদৌসি ইকরাম। প্রয়াত মোহনের ছোটভাই ও সাংবাদিক আকবর হায়দার কিরন ও অংশগ্রহন করেন। আলোচনার শুরুতে মিনহাজ আহমেদে পরিচালনায় মাহবুবুল হায়দার মোহন ভিত্তিক নির্মিত ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV