কোভিড-১৯ অতিমারি মোকাবিলার যুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন -রাষ্ট্রদূত ফাতিমা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: “কোভিড-১৯ অতিমারি সৃষ্ট প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠা, বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সমুন্নত রাখা এবং অন্তর্ভূক্তিমূলক ও সঙ্কট মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে সক্ষম এমন কোভিড-পূনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য প্রয়োজন সমগ্র-সমাজ দৃষ্টিভঙ্গিসম্পন্ন, শক্তিশালী ও দূরদর্শী নেতৃত্ব। এক্ষেত্রে সত্যিই আমরা সৌভাগ্যবান, কারণ আমাদের রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি অতিমারি মোকাবিলার এই যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন” -২৪ মার্চ কমিশন অব দ্যা স্টাটাস অব উইমেন এর ৬৫তম অধিবেশন উপলক্ষে ভার্চুয়ালভাবে আয়োজিত ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন: কোভিড-১৯-এ সাড়াদান ও সঙ্কট উত্তরণের উত্তম অনুশীলন’ শীর্ষক সাইড ইভেন্টে প্রদত্ত বক্তৃতায় একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ, রুয়ান্ডা ও এলসালভেদর মিশন এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার যৌথভাবে ইভেন্টটির আয়োজন করে। তিনটি আঞ্চলিক গ্রুপ থেকে নারী উদ্যোক্তাগণ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন। তাঁরা কীভাবে কোভিড-১৯ অতিমারি মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে সে অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছাড়াও এলসালভেদরের স্থায়ী প্রতিনিধি এগ্রিসেল্ডা লোপেজ এবং রুয়ান্ডার স্থায়ী প্রতিনিধি ভ্যালেন্টাইন রুগওয়াবিজা ইভেন্টটিতে বক্তব্য রাখেন। তাঁরা নারীদের জন্য স্ব স্ব দেশের সরকার গৃহীত কোভিড-পুনরুদ্ধার ও প্রণোদনা পদক্ষেপসমূহ তুলে ধরেন। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এর নিউইয়র্ক প্রতিনিধি প্যানেল আলোচনা পর্বটি সঞ্চালনা করেন।
বিশ্বব্যাপী নারীদের উপর কোভিড অতিমারির তীব্র অর্থনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, কোভিড অতিমারির সাড়াদান ও পুনরুদ্ধার প্রচেষ্টাসমূহে অবশ্যই নাজুক পরিস্থিতিতে পতিত নারীদেরকে বিবেচনায় নিতে হবে। সমাজকে কোভিড পূর্ব অবস্থার থেকেও ভালো অবস্থায় ফিরিয়ে নিতে নারীরা যাতে সমান ও কার্যকর ভূমিকা পালন করতে পারে তা এসকল প্রচেষ্টায় থাকতে হবে মর্মেও জোর দেন রাষ্ট্রদূত ফাতিমা।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, অনানুষ্ঠানিক খাত ও বিভিন্ন সেবাখাতে নিয়োজিত নারীকর্মী এবং তৈরি পোশাক শিল্প ও বিদেশ থেকে প্রত্যাবাসিত অভিবাসী নারীকর্মীসহ সকল নারীদের উপর কোভিড-১৯ এর ভিন্ন ভিন্ন মাত্রার প্রভাব বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার প্রণোদনা প্যাকেজ ও সুনির্দিষ্ট সহায়তা ব্যবস্থা ঘোষণা করেছে।
তিনি আরও বলেন, নারীদের আয় ও চাকুরি হারানোর ক্ষতি পুষিয়ে দিতে বাংলাদেশ সরকার সকল জেলায় নারী উদ্যোক্তাদের জন্য সুদ ও জামানতবিহীন ঋণ, পূন:দক্ষতায়ন প্রশিক্ষণসহ দক্ষতা উন্নয়ন কর্মসূচি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ এবং ডিজিটাল অর্থনীতিতে নারীদের প্রবেশের সুযোগ সৃষ্টি করেছে। এক্ষেত্রে দেশের বেসরকারি খাত, সিভিল সোসাইটি, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা।
ইভেন্টটিতে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন নারী উদ্যোক্তা এবং তরঙ্গ-এর প্রধান নির্বাহী কোহিনুর ইয়াসমিন। কীভাবে তাঁর সংস্থা কোভিড অতিমারি ও লগডাউন সত্ত্বেও বাড়িতে উৎপাদিত পণ্য এবং ডিজিটাল বিপনন ব্যবস্থার মাধ্যমে ব্যবসা টিকিয়ে রাখতে পেরেছে তা তুলে ধরেন তিনি। লগডাউনের মধ্যে কর্মীদের বেতন দিতে সরকার প্রদত্ত আর্থিক প্যাকেজসমূহ কীভাবে তাঁকে সাহায্য করেছে তাও উল্লেখ করেন মিজ্ কোহিনুর।
তিনটি আঞ্চলিক গ্রুপের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা ও প্রতিনিধি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030