ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের গণহত্যা দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন, ডি.সি.: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ২৫ মার্চ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে গণহত্যা দিবস পালন করেছে। ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতে পাকিস্তানের হানাদার বাহিনী কতৃক “অপারেশন সার্চ লাইট” নামে পরিচালিত বাংলাদেশের নিরস্ত্র মানুষের হত্যাযজ্ঞকে স্মরণ করে দিনটি পালন করা হয়।

গণহত্যা দিবস উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনিষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত বলেন, ঔপনিবেশিক শাসন থেকে চুক্তির মাধ্যমে বিশ্বের অনেক দেশের স্বাধীনতা লাভের মত করে বাংলাদেশের স্বাধীনতা আসেনি, বরং লক্ষ প্রাণের চড়া মুল্যে বাংলাদেশ মুক্তি অর্জন করেছে। তিনি বাংলাদেশের অসংখ্য প্রতিকূলতাকে জয় করে স্বাধীনতার সুফল প্রতিটি নাগরিকের নিকট পৌছে দিতে সকলকে কঠোর পরিশ্রমের আহ্বান জানান। অনুষ্ঠানে “একাত্তরের গণহত্যা ও বধ্যভুমি” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদ এবং ১৯৭১ সালের কালরাতে ও পরবর্তীতে মুক্তিযুদ্ধের নয়মাসে জীবন উৎসর্গকারী ত্রিশ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালিত হয়।
অনুষ্ঠানের শেষে ২৫ মার্চ কালরাতে শাহাদাতবরণকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দূতাবাস পরিবারের সদস্যগণ প্রজ্বলিত মোমবাতি হাতে দূতাবাস চত্বর প্রদক্ষিণ করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes