নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ ’গণহত্যা দিবস’ পালিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যে ‘গণহত্যা দিবস’ পালন করা হয়। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের প্রেক্ষিতে সামাজিক দূরত্ব কার্যক্রম অব্যাহত থাকার কারণে শুধুমাত্র কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীগণের অংশগ্রহণে এ দিবসটি উদযাপন করা হয়।
২৫শে মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী প্রতীকী এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক, এক মিনিট নীরবতা পালন করে।
এ উপলক্ষ্যে ঢাকা হতে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র বাণী পাঠ করা হয়। এছাড়াও ২৫শে মার্চ কালো রাতসহ স্বাধীনতা যুদ্ধের সকল শহিদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে বলেন বাঙালি জাতির মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে ১৯৭১ সালের ২৫ মার্চ একটি বিভীষিকাময় কালো রাত্রি। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন জাতির পিতার জন্যই আজ আমরা স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। তিনি ‘গণহত্যা দিবস’-এর পটভূমি বিশদভাবে আলোচনা করেন। কনসাল জেনারেল গণহত্যা দিবসের ৫০ বছর পূর্তিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ব–দ্ধ হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্রমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের জন্য সবাইকে আহবান জানান।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030