পেরুতে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে জাতিসংঘ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমার পরিচয়পত্র পেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ২৫ মার্চ সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। পেরুর পররাষ্ট্রমন্ত্রী অ্যালান ওয়াগনার তিজোন এর কাছে ভার্চুয়ালভাবে আয়োজিত এক অনুষ্ঠানে নিউইয়র্ক থেকে এ পরিচয় পত্র পেশ করেন তিনি।
পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে রাষ্ট্রদূত ফাতিমা পেরুর সরকার ও জনগণের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। তাঁর এ পরিচয়পত্র পেশ অনুষ্ঠান বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের ঐতিহাসিক ক্ষণে অনুষ্ঠিত হলো মর্মে উল্লেখ করেন তিনি।
দ্বি-পাক্ষিক ও বহুপাক্ষিকসহ সকল ক্ষেত্রে উভয় দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ চমৎকার সম্পর্ক জোরদারের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন রাষ্ট্রদূত ফাতিমা। পেরুর অগ্রগতি ও সমৃদ্ধি যাতে অব্যাহত থাকে এবং কোভিড-১৯ অতিমারির চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশটি যাতে আরও এগিয়ে যেতে পারে -বাংলাদেশ সরকারের এই শুভকামনা পেরুর পররাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেন তিনি।
একই দিনে ১৩ টি দেশের রাষ্ট্রদূত ভার্চুয়ালভাবে আয়োজিত এই অনুষ্ঠানে পরিচয় পেশ করেন।

কোভিড-১৯ অতিমারির কারণে পেরু সরকার রাষ্ট্রদূতগণের পরিচয়পত্র পেশের জন্য এই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রদূত ফাতিমা এখন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পেরুর অনাবাসী রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। পরবর্তী সুবিধাজনক কোনো সময়ে পেরুর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পেরুতে বসবাসরত বাংলাদেশী নাগরিকদেরকে নিউইয়র্ক থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে থাকে। প্রেস রিলিজ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান