মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেটের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/744474826457060
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে গত ২৬ মার্চ উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ ম্যুরালের সামনে এদিন সন্ধ্যায় নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রবাসী মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, আলোচনা ও দোয়া মাহফিল।

নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এবং পৃষ্টপোষক মিয়া মো. দাউদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাদেরিয়া বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা।
হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন এবং যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ ও দপ্তর সম্পদক মার্গারেট মল্লিক মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মাননা জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা নূর কাশেম গোলাপ, সহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ গোপ, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ কাসেম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, মঈনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী। পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন রতন চক্রবর্তী। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়। কমিউনিটির নের্তৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এজন্য পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। তারা বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে গেলেও মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন সেই প্রত্যাশা আজো পূরণ হয়নি। দেশ স্বাধীনের ৫০ বছরেও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচিত হয়নি। স্বাধীনতা যুদ্ধে যার যা অবদান তাকে সেই সম্মান দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়ণের আহ্বান জানান তারা।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030