Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: March 28, 2021 | 2:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) এর নতুন কমিটির অভিষেক ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় খলিল পার্টি হলে গত ২৬ মার্চ শুক্রবার সন্ধ্যায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার খবির উদ্দিন ভূইয়া। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অভিষিক্তরা হলেন : সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, বুরহান উদ্দিন, আবুল খায়ের আকন্দ, মোঃ মনিরুল আলম দিপু, সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান, সহ সাধারণ সম্পাদক কাজী আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক রিপন সরকার, কোষাধ্যক্ষ আবুল মুনসুর, প্রচার সম্পাদক রিয়াজুল হাসান জনি, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মোঃ শাহিন খান, কার্যকরী সদস্য এ মামুন ইসলাম, মোজাফফর হোসেন, হাফিজুর রহমান, মোঃ সাদেক, এইচ এম মিজানুর রহমান, মোঃ নোনা মিয়া, মেহের চৌধুরী ও মোঃ সেলিম।

বিবিএর বিদায়ী সভাপতি এ ইসলাম মামুনের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ডিষ্ট্রিক্ট-১৮ এর ডেমোক্রেটিক প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, বিশেষ অতিথি বাঙালি চেতনা মঞ্চের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বিবিএর নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম রউফ, কমিউনিটি বোর্ড-৭ এর সদস্য মঞ্জুর চৌধুরী জগলু, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্ট-বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, সিপিএ জাকির চৌধুরী, স্টার্লিং ফার্মেসির ম্যানেজার মোহাম্মদ আলী, নিউইয়র্ক সিটি পুলিশের অফিসার মাহবুবুর জুয়েল, আসন্ন নির্বাচনে ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ক্যাবেরা, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার চৌধুরী, কমিউনিটি বোর্ড-৯ এর ডিষ্ট্রিক্ট ম্যানেজার উইলিয়াম রিভেরা, বাংলা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, কুমিল্লা সোসাইটি অব ইউএসএর সভাপতি আবুল খায়ের আকন্দ, সহ-সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক মইজুর রহমান জুয়েল, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট হুমায়ূন কবির, সিয়াম মুস্তাকিম প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাবাজার বিজসেন এসোসিয়েশনের সহ সভাপতি ও গোল্ডেন প্যালেসের সিইও বিলাল ইসলাম, সহ সভাপতি ও খলিল বিরিয়ানি হাউসের কর্ণধার মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার সাইদুর রহমান লিংকন, কবি ও নারী নেত্রী মাকসুদা আহমেদ, ফেন্ডস এন্ড ফ্যামিলি গার্ডেনের সভাপতি কামরুজ্জামান বাবু, সুন্দরবন গ্রোসারীর কর্ণধার স্বপন তালুকদার, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট আবু জাফর সামসুউদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ।
বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, জাহাঙ্গীর আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এইচ এম মিজানুর রহমান। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের পর শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
বিবিএর বিদায়ী সভাপতি এ ইসলাম মামুন তাদের অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে এ সাফল্যের জন্য বিদায়ী কমিটির সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। নবনির্বাচিত কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্যে তারা সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। অথচ আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে অনুসরন করার কথা বলছেন। এ আনন্দ এ গর্ব শুধু প্রবাসীদেরই নয়, এ আনন্দ গোটা বাংলাদেশের।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শারমিন তানিয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV