বাইতুন নূর জামে মসজিদে নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখের শুভেচ্ছা বিনিময় (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/259881419151550
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ ওজোন পার্কের বাইতুন নূর জামে মসজিদে মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। গত ২৬ মার্চ শুক্রবার মসজিদের মুসল্লীদের সঙ্গে নির্বাচনী শুভেচ্ছা বিনিময়কালে তিনি আগামী ২২ জুন অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি সহ সকলের সমর্থন কামনা করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ বলেন, এ সিটে ২০১৭ সালের সিটি কাউন্সিল ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে আমরা তিন প্রার্থীর মধ্যে দ্বিতীয় হয়েছিলাম। এবার আপনারা সকলকে ঐক্যবদ্ধ জয়ী হওয়া খুবই সহজ হবে। এজন্য কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সকল বাংলাদেশি-আমেরিকানকে ভোটকেন্দ্রে যেতে হবে। তখনই জয় আসবে আমাদের।

অনুষ্ঠানে বাইতুন নূর জামে জামে মসজিদ সহ সভাপতি আলমগীর হোসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রশিদ আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক মুসল্লী এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে নির্বাচনে লড়ছেন। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ২২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আর নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৫১টি আসনে নির্বাচন হবে আগামী ২ নভেম্বর মঙ্গলবার।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








