Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কের প্রবীণ প্রবাসী ছদরুন নূর গুরুতর অসুস্থ, দোয়া কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: March 30, 2021 | 3:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ছদরুন নূর গুরুতর অসুস্থ্য। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে ক্যান্সারের সাথে সংগ্রাম করে চলেছেন। অতি সম্প্রতি তিনি নিমোনিয়ায় আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি এবং অন্যান্য শারীরিক সমস্যা বৃদ্ধি পেয়েছে। তিনি বর্তমানে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থ্যতায় পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে। খবর ইউএনএ’র।
প্রবীণ প্রবাসী জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার অন্যতম উপদেষ্টা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। এছাড়াও তিনি জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র বোর্ড অব ট্রাষ্টি’র প্রাক্তন সদস্য। তার গ্রামের বাড়ী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল গ্রাম। তিনি সপরিবারে নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকায় বসবাস করছেন।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল অসুস্থ্য ছদরুন নূরের আশু রোগ মুক্তি কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ