Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

৮ বাংলাদেশীর শিরশ্ছেদের ঘটনায় হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: October 11, 2011 | 6:18 PM

স্টাফ রিপোর্টার: সৌদি আরবে দণ্ডপ্রাপ্ত আট বাংলাদেশীকে শিরশ্ছেদ থেকে রক্ষায় বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের বিষয়ে জানতে আদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে নিজস্ব নাগরিকদের যথাযথ ও আইনি সহায়তা দেয়ার ব্যাপারেও রিটে নির্দেশনা চাওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মেদ এবং বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটি করা হয়। মানবাধিকার সংগঠন-হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিট আবেদনটি করে। আজ আবেদনটির শুনানি হবে বলে সংগঠনের পক্ষে আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের জানিয়েছেন। রিট আবেদনে ওই আট বাংলাদেশীর জীবন রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ও বেআইনি  ঘোষণা করা হবে না, তার কারণ জানাতে সরকারের প্রতি আদেশ চাওয়া হয়েছে। পররাষ্ট্র সচিব,  বৈদেশিক কর্মসংস্থান সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত ও লেবার কাউন্সিলরকে রিটে বিবাদী করা হয়েছে। ওই বাংলাদেশীদের জীবন রক্ষায় সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কি ভূমিকা ছিল, পররাষ্ট্র ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে দু’টি তদন্ত কমিটি করে চার সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দেয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে। একই সঙ্গে ওই বাংলাদেশীদের জীবন রক্ষায় বাংলাদেশ দূতাবাস কি ভূমিকা রেখেছিল, দুই সপ্তাহের মধ্যে সে বিষয়ে তদন্ত প্রতিবেদনও চাওয়া হয়েছে। এক মিশরীয়কে হত্যার দায়ে গত শুক্রবার সৌদি আরবে দণ্ডপ্রাপ্ত ৮ বাংলাদেশীর প্রকাশ্যে শিরশ্ছেদ করা হয়। মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র সমালোচনা করেছে। সোমবার বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাস সংবাদ সম্মেলনে বলেছে, ওই শ্রমিকদের বাঁচাতে সৌদি সরকার সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু নিহতের পরিবার রক্তপণ গ্রহণ না করায় তাদের বাঁচানো যায়নি।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV