Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাসাসের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: March 31, 2021 | 3:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ও বিএনপির কেন্দ্রীয় নেতা চিত্রনায়ক হেলাল খান বলেছেন, ‘৩০ লাখ শহীদের রক্ত আর দু’লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। অন্যায়-অবিচারে অতীষ্ঠ মানুষ। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস গোপন করে বিকৃতির খেলা চালানো হচ্ছে, এমন পরিস্থিতির অবসানে দরকার শান্তিপূর্ণ আন্দোলন। স্বাধীনতাকে অর্থবহ করতে এই প্রবাস থেকেই শুরু করতে হবে অন্যায়-অপশাসনের কবল থেকে বাংলাদেশকে উদ্ধারের শান্তিপূর্ণ আন্দোলন। ১/১১ পরবর্তী সময়ের চেতনায় প্রবাসের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনে নেতৃত্ব দিতে হবে।’ হেলাল খান বলেন, দেশ কোন দল বা পরিবারের নয়, বাংলাদেশ ভারতেরও অনূদান নয়। উপহারও নয়। ১৮ কোটি মানুষের দেশ হচ্ছে বাংলাদেশ। অথচ সুবর্ণ জয়ন্তী উৎসবের জন্যে বিএনপিকে কোন মিলনায়তন ব্যবহারের অনুমতি দেয়া হয়নি।

হেলাল উল্লেখ করেন, ‘স্বাধীনতার সত্যিকারের সুফল পেতে জনগণের সরকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’আয়োজক সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় জাসাসের আন্তর্জাতিক সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাওসার আহমেদ ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় রোববারের এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান জিল্লু,সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিল্টন ভ’ইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সায়েম রহমান, মানবাধিকার সম্পাদক সোহরাব হোসেন, যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি আতিকুল হক আহাদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, ব্রুকলীন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, জাতীয়তাবাদি ফোরামের নেতা নাসিম আহমেদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রুবেল, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, যুক্তরাষ্ট্র জাগপার সভাপতি রহমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান। আলোচনায় আরো অংশ নেন আব্দুস সামাদ টিটো, রুহেলুজ্জামান চৌধুরী, নাসিরউদ্দিন, কাজী কামাল, যুবনেতা ওয়েস আহমেদ, শামীম আহমেদ, আবুল কালাম আজাদ, সুলতানা খানম, এডভোকেট সোনিয়া, জামালুর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাংগঠনিকসম্পাদক দেওয়ান মেহরাব রাজা চৌধুরী, সুমন রহমান, জাকারিয়া অপু, ইরফান আহমেদ কাওসার প্রমুখ।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে জাতীয় ও দলীয় সঙ্গীতের পর এ অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনাও করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV