Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র যুবদলের বর্ণাঢ্য র‌্যালি

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: April 1, 2021 | 12:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গত ২৬ মার্চ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে যুক্তরাষ্ট্র যুবদল। এটা কোন সাধারণ র‌্যালি ছিলো না। সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় এবং আনন্দময় করতেই যত আয়োজন। র‌্যালিতে অংশগ্রহণকারী সকলকে পরিয়ে দেয়া হয় লাল সবুজের পতাকা। হাতে ছিলো বাংলাদেশের জাতীয় পতাকা। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশাল বিশাল ছবিসম্বলিত প্রতিকৃতি, মুখে ছিলো বাঁশি, কারো হাতে বাজনা, কারো হাতে পোস্টার, কারো হাতে ফেস্টুন, কারো হাতে প্লেকার্ড, পোশাকে ছিলো বাঙালিয়ানা।

র‌্যালিটি জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজা থেকে শুরু হয়ে জ্যাকসন হাইটসে বিভিন্ন স্ট্রিট প্রদক্ষিণ করে আবারো ডাইভার সিটি প্লাজায় এসে শেষ হয়। বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ, আনন্দ উৎসব এবং স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লাল সালাম- স্লোগানে স্লোগানে পুরো এলাকায় ভিন্ন এক পরিবেশ তৈরি করে। বাংলাদেশীসহ ভিনদেশীরাও রাস্তার পাশে দাঁড়িয়ে তা উপভোগ করেন।
র‌্যালিতে কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন। তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সহ সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা বাসেত রহমান, এবাদ চৌধুরী, যুবদল নেতা এ জি এম জাহাঙ্গীর হাসাইন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুল্লাহ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, দেওয়ান কাওসার, মানবাধিকার নেত্রী নীরা রব্বানী, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আহবাব চৌধুরী, মোহাম্মদ আবুল কাশেম, আমানত হোসেন আমান, শামীম মাহমুদ, জাফর তালুকদার, জাহাঙ্গীর এম আলম, মীর মশিউর রহমান, আশরাফুজ্জামান, এবিএম সিদ্দিক, মো: মাইনুল হাসান মহিদ, জাহাঙ্গীর আলম জয়, হামিদুর রহমান, মো: আলী রাজা, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুইয়া, বিএম বাদশাহ, মো: আশরাফ, এমদাদ তরফদার, মো: মাইনুদ্দিন, মাসুদ রানা, সিদ্দিক পাটওয়ারী, সেলিম আহমেদ, ইকবাল খান, আহসান উল্লাহ মামুন, ইউসুফ আলী, মো: মাইনউদ্দিন, উত্তম বণিক, সাজেদুল ইসলাম অরিক, যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মো: আবুল কালাম, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ, সোহাগ আফসার, শাহবাজ আহমেদ, তানিম আহমেদ, ফরিদ খন্দকার, সাহেদ আহমেদ, মো: লিপন, রুবেল আহমদ, চৌধুরী মোমিত তানিম প্রমুখ ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV