Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: April 1, 2021 | 12:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক ভার্চুয়াল পদ্ধতিতে স্বধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করে গত ২৮শে মার্চ। সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী। জাতীয় সংগীত পরিবেশন করেন সংগঠনের মহিলা সম্পাদিকা সুতিপা চৌধুরী। মৌলানা রসিদ আহমদ মহান স্বাধীনতা যুদ্ধে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় ও জালালাবাদ এসোসিয়েশন প্রয়াত কর্মকর্তাসহ বিশ্বমানবতার জন্য বিশেষ দোয়া করেন। দোয়া শেষে মুল আলোচনার পারম্ভে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল। স্বাগত বক্তব্য দেন সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন। স্বাধীনতার তাৎপর্য ও যুদ্ধকালীন সময়ের অভিজ্ঞতা নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন বীরমুক্তিযুদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বীরমুক্তিযুদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, বীরমুক্তিযুদ্ধা মো: হালিম খান, বীরমুক্তিযুদ্ধা সৈয়দ কামাল উদ্দীন আহমদ, জালালাবাদ এসোসিয়েশন ট্রাষ্টী বোর্ড সদস্য আজমল হোসেন কুনু, নাসির উদ্দীন, সাবেক ট্রষ্টী এমএ ছালাম, সাবেক নির্বাচন কমিশনার মনজুর চৌধুরী, সালেহ চৌধুরী, সাবেক সহ সভাপতি আজিমুর রহমান বুরহান, মির্জা মামুনুর রসিদ, সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম, বিশিষ্ট সংগঠক ও রাজনীতিবিদ ফারুক চৌধুরী, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আম্ভিয়া টিপু, শ্রীমঙ্গল সমিতির সভাপতি মামুনুর রসিদ সিপু, হবিগন্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, বাংলাদেশ আমিরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানিম চৌধুরী, এমসি এন্ড সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশন সভাপতি বেলাল উদ্দীন, ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তা ইউ এসের সভাপতি রসিদ আহমদ, ওসমানী নগর এসোসিয়েশনের সভাপতি বসির উদ্দীন, ছাতক সমিতির সভাপতি আব্দুল খালেক, বৃহত্তর সিলেট গনদাবী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাই, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মো: আব্দুর রহমান, সদস্য আমির আলী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি মো: সামাদ মিয়া, প্রবাসী বয়েস ফাউন্ডেশনের সভাপতি উবায়েদ আনসারী, সমাজ সেবক কফিল চৌধুরী, সংগঠনের কর্মকর্তা আহবাব চৌধুরী খোকন, মন্জুর চৌধুরী জগলু, শফি উদ্দীন তালুকদার, মো: জোসেফ চৌধুরী, লোকমান হোসেন, মইনুল ইসলাম, মানিক আহমেদ, শাহীন কামালী, জামিল আনসারী, সুতিপা চৌধুরী, হেলিম উদ্দীন, মিজানুর রহমান মিজান প্রমুখ। সভায় বক্তারা মুক্তিযুদ্বের চেতনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV