Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

কোভিড-১৯ হিরোদের সম্মানিত করলো নিউইয়র্কের মোহাম্মদী সেন্টার (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: April 1, 2021 | 5:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: মানবতার জন্যই মানব’ কথাটি পুস্তিকায় পড়লেও স্রষ্ঠার দেয়া মহামারি কোভিড-১৯ নামীয় করোনাভাইরাস কালিন ভয়াবহতায় কিছু কিছু সংগঠন ও সিংহ পুরুষ মানবরা তাঁদের মানবতার উদারতা আমাদেরকে দেখিয়েছেন। নিজ নিজ ক্ষেত্রে এদের কেউ কেই ছিলেন স্বাস্থ্যসেবী, কেউ কেউ প্রয়েজনীয় দ্রব্যাদির বণ্ঠন কার্য্যে নিবেদিত, কেউ মুর্দার দাফন-কাফনে, কেউ কেউ প্রার্থনার আয়জনে, কেউ কেউ মাঠে আবার কেউ কেউ কম্যিউনিটিকে সময়-সময় করোনা ভয়াবহতার নিউজ আপডেট জানাতে। মোহাম্মদী সেন্টার এসব বিষয়াদির ছিল নিরব সাক্ষী। আন্তরিক কর্মফলের  প্রতিদান যদিও স্রষ্টার পক্ষ থেকেই আসে, তবুও নবী মোহাম্মদের (সা) কথায়, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে স্রষ্টারও কৃতজ্ঞতা করেনা। নিউইয়র্কের মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসে ২০০৫ সনে প্রতিষ্ঠিত মোহাম্মদী কম্যিউনিটি সেন্টারের ১৫ বৎসর পূর্তী (Years in review-2005-2020) উপলক্ষে কম্যিউনিটির আসল পেন্ডামিক হিরোদের সম্মানীত করার এই কাজটি করতে পেরে আনন্দিত।

উল্লেখ্য,  করেনাভাইরাসের এই মহামারির পুরো বছর (মার্চ ২০২০ – মার্চ ২০২১) ব্যাপী মোহাম্মদী সেন্টার যুগোপযোগী লাইভস্ট্রিম ধর্মীয় সেবা কম্যিউনিটিকে দিয়ে আসছে এবং অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সে সেবা দিয়ে যাবার বদ্ধ পরিকরও বটে।  মোহাম্মদী সেন্টার এর প্রতিষ্ঠা লগ্ন থেকেই যেসব কম্যিউনিটি সেবার বিনিময়ে শীর্ষস্হানে পোঁছেছে, এর মধ্যে, সন্ত্রাসবাদ বিরোধী সচেতন কেন্দ্রর স্বেচ্ছাসেবী শাখা স্থাপন ও এ বিষয়ে মুসলিম কম্যিউনিটিকে সচেতন করন। ২০০৬ সনে ‘নো স্কুল টেষ্টস অন হলিডেইজ’ বিল পাশকে সমর্থন, যার সূত্র ধরেই স্কুলে হালাল ফুড ও দুই ঈদ হলিডেইজ’র বিল পাশ হয়। ২০১০ সনে যুক্তরাষ্ট্রের আদমশুমারীতে সরকারের সাথে পার্টনারশীপের ভূমিকায় অংশগ্রহণ, ২০১১ সনে নিউইয়র্ক ঈদগাহ প্রতিষ্ঠা, ঈদে মীলাদুন্নবীতে এপ্রিলের শেষ সোমবার স্থির করে ২০১২ সনে ফেডারেল হলিডে ক্যাম্পেইন শুরু, এলাকায় আন্ত:ধর্মীয় সংযোগ স্থাপন, স্থানীয় ডাইভার্সিটি প্লাজায় ৯/১১ স্মরণে বাৎসরিক প্রার্থনা সভায় নিয়মিত যোগদান ও ৯/১১’র ১০ম বর্ষপূর্তিতে স্থানীয় কম্যিউনিটি বোর্ড কুইন্স-০৩ কর্তৃক আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্নানিং কমিটি মেম্বার হিসেবে দায়িত্ব পালন, ২০১২ সনে স্থানীয় জুইস সেন্টারের সহযোগিতায় দু’দিন ব্যাপী আন্তধর্মীয় মেলা আয়োজনে সহযোগী, ২০১৫ সনে প্রথম বারের মত জ্যাকসনহাইটস কম্যিউনিটির আমন্ত্রণে মার্টিন লুথার কিং ডে পালনে কমিটি মেম্বার হিসেবে সক্রীয় যোগদান এবং পরবর্তী বছরগুলোতেও অংশগ্রহণ, কম্যিউনিটি কার্যক্রমের শীর্ষে অবস্থানের স্বীকৃতি স্বরূপ ২০১৫ সনে জাতিসংঘের ইউএসএফএমইপি প্রোগ্রামে কীনোট স্পিকার হিসেবে যোগদান, যা ছিল আমেরিকার সর্বোচ্চ সম্মাননা অর্জন। মোহাম্মদী সেন্টারের এসব যোগ্যতা অর্জনের ভিত্তিতেই এমন একটি মহতি অনুষ্ঠানের আয়োজনকেও যথাযোগ্য মনে করায় গত ২৮শে মার্চ রোববার বিকেলে স্থানীয় জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মোহাম্মদী সেন্টারের বিবেচনায় যেসব সংগঠন বা ব্যক্তিকে কোভিড-১৯ সামনের সারির যোদ্ধা হিসেবে বিশেষ সনদপত্র প্রদান করা হয়েছে তারা হলেন: স্বাস্থ্য সেবা প্রদানের জন্য এলমহার্স্ট হসপিটাল সেন্টার, দাফন-কাফন সেবার জন্য আন-নূর কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম মুফতী ইসমাঈল, আন্তধর্মীয় লাইভস্ট্রিম সেবার জন্য বাংলাদেশ হিন্দু মন্দিরের পন্ডিত শংকর পারিয়াল, টাইম টেলিভিশন/পুরো প্যানাল, নিয়মিত প্রকাশনার জন্য সাপ্তাহিক নবযুগ, সংবাদ পরিবেশনের পাশাপাশি চিত্র প্রদর্শনীর আয়োজন করে কম্যিউনিটিকে সচেতন করার জন্য সাপ্তাহিক প্রথম আলো ইউএসএ, সাক্ষাত্কার রিপোর্টিং’র

জন্য ইউএসনিউজঅনলাই.কমের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ডিজিটাল ফিল্ড রিপোর্টিং’র জন্য আওয়াজবিডি.কমের সম্পাদক শাহ আহমদ সাজ, সচেতন ও বিচক্ষণ তৎপরতার জন্য নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্টিক্ট-২৫ এর প্রার্থী ফাতেমা বারইয়াব, খাবার ও প্রয়োজনীয় সরবরাহ-বিতরণের জন্য ডব্লিউএইচআরডি’র পরিচালক শাহ শহীদুল হক ও ফাউমার কর্ণধার ফাহাদ সোলাইমানকে, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে সঠিক মূল্যে পর্যাপ্ত প্রয়োজনীয় গ্রোসারী সামগ্রী সরবরাহের জন্য আপনা বাজার ফার্মার্স মার্কেটকে এই সম্মাননা পুরো জ্যাকসন হাইটস কম্যিউনিটির পক্ষ থেকে প্রদান করা হয়। এতদভিন্ন, এক্সেলেন্ট রিপোর্টিংএর জন্য সাপ্তাহিক আজকালের  রিপোর্টার আবু বকর সিদ্দিক, ঠিকানা, বাঙালী, প্রতিদিন, প্রবাস, জন্মভূমিকেও সম্মাননা সনদ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV