Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাফেলোতে আল আকসা সুপার মার্কেট অ্যান্ড রেষ্টুরেন্ট এর উদ্বোধন করলেন মেয়র; চলছে উদ্বোধনী সেল! (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: April 3, 2021 | 8:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের বিপুল জনপ্রিয় আল আকসা সুপার মার্কেট অ্যান্ড রেষ্টুরেন্ট এখন বাফেলোতে তাদের বর্ণিল যাত্রা শুরু করেছে। গত ১ এপ্রিল বৃহস্পতিবার বাঙালী অধ্যুষিত বাফেলোর ১৩৫০ ফিলমোর এভিনিউ এলাকায় সবচেয়ে বড় হালাল সুপার মার্কেটটির উদ্বোধন করেন বাফেলো সিটি মেয়র বায়রন ব্রাউন। গ্রোসারী পণ্য, ডিসকাউন্ট ও রেষ্টুরেন্ট সামগ্রীর সমন্বয় ঘটিয়ে ৮ হাজার স্কয়ারফিটের এ বিশাল স্টোরটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর বিশাল পার্কিং লটে রয়েছে ৬০ থেকে ৭০টি গাড়ি পার্কিংয়ের সুবিধা। স্টোরটিতে একই ছাদের নিচে রয়েছে সুলভ মূল্যের নিত্য প্রয়োজনীয় সব ধরণের পণ্য ও ফ্রেশ খাবার সামগ্রী। বর্ণাঢ্য আয়োজনে বাফেলো সিটি মেয়র বায়রন ব্রাউন কমিউনিটি ও মূলধারার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় সিটি মেয়র আল আকসা সুপার মার্কেট অ্যান্ড রেষ্টুরেন্টকে প্রক্লেমেশন প্রদান করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। বাইতুল আমান বাফেলো ইসলামিক কালচারাল সেন্টারের ইমাম ও খতীব মাওলানা এস এম সিরাজুল ইসলাম দোয়া মোনাজাত পরিচালনা করেন। প্রতিষ্ঠানটির শুভ যাত্রাসহ, করোনামুক্ত বিশ্ব ও মানবতার কল্যাণ কামনায় দোয়া করা হয়।

আল আকসার কর্ণধার মো: শাহীনুল হক, মো: হাসনাত আহমেদ জাকির এবং তালহা বখত অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। স্থানীয় কাউন্সিলম্যানের সহকারী সাহী চৌধুরির পরিচালনায় অনুষ্ঠানে মেয়র বায়রন ব্রাউন ছাড়াও আরো বক্তব্য রাখেন বাফেলো পুলিশ চীফ আলফানসো রাইট, ক্যাপ্টেন টমি চ্যাম্পিয়ন, কমিউনিটি পুলিশ অফিসার শ্রী সিওয়াকটি, স্টেট ট্রুপার সার্জেজেন্ট ক্রেজ পাওয়েল, কাউন্টি লেজিস্টেটর হাওয়ার জনসন, জাজ প্রার্থী রেবেকা এল টাউন, মেয়র এক্সিকিউটিভ কেসিকা লেজারিন, ইল্যিকট ডিস্ট্রিক্ট কাউন্সিল প্রেসিডেন্ট ডারিয়স জি প্রিডজেন, মাস্টেন ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার ইউলাসেস ও. উইঙ্গো সিনিয়ার, লাভজয় ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার ব্রায়ান বোলম্যান, ফিলমোর ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার মিচ নোয়াকাউস্কি, আল আকসা সুপার মার্কেট অ্যান্ড রেষ্টুরেন্ট এর কর্ণধার তালহা বখত ও মো: হাসনাত আহমেদ জাকির, স্টোর ম্যানেজার রাসেল প্রমুখ। এসময় আল আকসার অন্যতম কর্ণধার মো: শাহীনুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট মঈজুর লস্কর জুয়েল, কাজী রবি-উজ-জামান সহ কমিউনিটি ও মূলধারার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ¯িস্থত ছিলেন। প্রতিষ্ঠানের তৈরী বিশেষ খাবার দিয়ে আপ্যায়ন করা হয় বিপুল সংখ্যক অতিথিকে।
মেয়র বায়রন ব্রাউন ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, বাংলাদেশীরা বাফেলোতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সহ অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখছেন।

আল আকসা সুপার মার্কেট অ্যান্ড রেষ্টুরেন্ট এর অন্যতম কর্ণধার তালহা বখত ও মো: হাসনাত আহমেদ জাকির বলেন, বাফেলোতে প্রতিষ্ঠানটি দাঁড় করাতে প্রায় ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। ব্যবসা প্রসারে এখানে আরও এক মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বলেও জানান তারা।
অন্যান্য বক্তারাও বাংলাদেশী কমিউনিটির প্রশংসা করে এখানে বৃহৎ সুপার মার্কেট ও রেষ্টুরেন্ট গড়ে তোলায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। সুপার মার্কেট ও রেষ্টুরেন্ট ব্যবসায় কমিউনিটির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে প্রতিষ্ঠানটি। সকলে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।
এদিকে, বাফেলোরতে সবচেয়ে বড় হালাল সুপার মার্কেট আল আকসার উদ্বোধনের ঘটনাটি ব্যাপক সাড়া জাগিয়েছে বাঙালী সহ অন্যান্য কমিউনিটিতে। এ এলাকায় এধরণের স্টোর প্রতিষ্ঠার খবরে ভীষন খুশি তারা। হাতের নাগালে বহু কাঙ্খিত প্রতিষ্ঠান গড়ে ওঠায় ভীষন খুশি প্রবাসী বাংলাদেশীরা। উদ্বোধন উপলক্ষে দেয়া হয় বিশেষ ছাড়।
উদ্বোধনের পরপরই ক্রেতা সাধারণের জন্য খুলে দেয়া হয় সুপার মার্কেটটি। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য হুমড়ি খেয়ে পড়েন ক্রেতা সাধারণ। হাতের নাগালে একই ছাদের নিচে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় সব পণ্য ও খাদ্য সামগ্রী পেয়ে উৎপুল্ল তারা। গভীর রাত পর্যন্ত চলে উৎসবমুখর কেনা-কাটা।

ইউএসএনিউজঅনলাইন.কমকে তারা বলেন, এ এলাকায় এ ধরণের হালাল সুপার মার্কেট এবং রেষ্টুরেন্টের অভাব বোধ করছিলাম দীর্ঘ্য দিন ধরে। স্বাচ্ছন্দে ও সুলভমূল্যে কেনা-কাটা করার মত হালাল সুপার মার্কেট ছিল না। এটি পেয়ে তারা ভীষণ খুশি।
কর্তৃপক্ষ বলেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা প্রদানের লক্ষে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, ব্যবসা যে নবীজীর (স.) সুন্নত সে বিষয়টি লালন করেই কমিউনিটিকে সুলভ মূল্যে সকল হালাল পণ্য সামগ্রী তুলে দিতে বদ্ধ পরিকর বলে জানান তারা। বাফেলোতে আল আকসা সুপার মার্কেট অ্যান্ড রেষ্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকল পণ্যে বিশেষ ছাড় চলছে।

কর্তৃপক্ষ জানান, সময়ের সাথে তাল মিলিয়ে বাফেলোতে বাঙালীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণে এবং কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ্য রেখে আল আকসা সুপার মার্কেট অ্যান্ড রেষ্টুরেন্ট বাফেলো শাখা খোলার সিদ্ধান্ত নেন। অনেক শুভাকাঙ্খী-কাস্টমার বাফেলো ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির সুবিধার্থে বৃহৎ পরিসরে সুপার মার্কেট ও রেষ্টুরেন্ট খোলার অনুরোধ জানিয়ে আসছিলেন। তাদের স্টোরে রয়েছে বাংলাদেশী, ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজসহ সকল কমিউনিটির নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সামগ্রী।

ইউএসএনিউজঅনলাইন.কমকে কর্তৃপক্ষ জানিয়েছেন, আল আকসার বাফেলো শাখার গ্র্যান্ড ওপেনিংয়ে করোনা স্বাস্থ্য বিধি এবং ব্যস্ততার কারণে অনেককেই আমন্ত্রণ জানানো সম্ভব হয়ে ওঠেনি। এতে তারা গভীর দু:খ প্রকাশ করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জানা যায়, নিউইয়র্কে প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে ঈর্ষণীয় সুনাম অর্জন করেছে আল আকসা সুপার মার্কেট অ্যান্ড রেষ্টুরেন্ট। তাদের বাফেলোর নতুন এ স্টোরটি ছাড়াও ব্রঙ্কসে ২১০৭ স্টালির্ং-বাংলাবাজার এভিনিউতে রয়েছে বাংলাদেশী মালিকানাধীন সবচেয়ে জনপ্রিয় আল আকসা সুপার মার্কেট, হাউসহোল্ড ডিসকাউন্ট স্টোর, আল আকসা রেষ্টুরেন্ট, ঢাকা সুইটস ও আল আকসা পার্টি হল, ওয়েস্টচেষ্টার এভিনিউ ও সেন্ট পিটার্স এভিনিউতে রয়েছে আরো দু’টি গ্রোসারী ও সুপার মার্কেট। ব্যবসায় সাফল্যের ধারাবাহিকতায় তাদের গ্রুপ বিজনেসে সর্বশেষ সংযোজন বাফেলোর আল আকসা সুপার মার্কেট অ্যান্ড রেষ্টুরেন্ট।
কর্তৃপক্ষ জানান, সুপার মার্কেটের পাশাপাশি আল আকসা রেষ্টুরেন্ট তাদের ঐতিহ্য ঠিক রেখে বাফেলোতে ভিন্ন স্বাদ, আধুনিক মান, রুচি ও স্বাস্থ্য সম্মত নানা খাবার পরিবেশন ও উন্নত কাস্টমার সার্ভিসের মাধ্যমে নতুন প্রজন্মসহ সকলের মন জয় করতে বদ্ধ পরিকর তারা। বাংলাদেশী ঐতিহ্যবাহী সব খাবার থাকছে। খাবারকে আমেরিকার মূলধারায় নিয়ে যাওয়ারও প্রয়াস তাদের। অভিজ্ঞ শেফের তৈরী আধুনিক রুচিসম্মত বিশুদ্ধ সব হালাল খাবারের নিশ্চয়তা রয়েছে। তারা জানান, আল-আকসার খাবার এমনভাবে কুক করা হয়, যা সকলেরই ভালো লাগবে। ’কাস্টমার ফার্স্ট’ এ প্রত্যয়ে সকল স্তরের গ্রাহকদের কথা বিবেচনা করে কমিউনিটির সেবায় বাফেলো শাখাটি সেভাবে সাজানো হয়েছে। রয়েছে পোলাও, বিরিয়ানি, ঘরে রান্নার স্বাদযুক্ত ডাল-ভাত, ভাজি-ভর্তা, মুখরোচক সকালের নাস্তা, সমোচা, সিঙ্গারা, মোগলাই, পরোটা, নানা পদের মিষ্টি, সন্দেশ, চটপটি, ঝালমুড়ি, টিক্কা মসালা, কাবাব, নান, চাপাতি, পরোটা সহ নানা পদের খাবার। ঘরোয়া নিরিবিলি পরিবেশে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে রেষ্টুরেন্টটিতে। ফাইন ডাইন, টেক আউট ও কেটারিং সার্ভিসও রয়েছে।
তারা জানান, শুধু মুখ রোচক নয়, গ্রাহকদের স্বাস্থ্য সম্মত খাবার সরবরাহই তাদের প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। তাদের টিম সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অভিজ্ঞ শেফ ছাড়াও রয়েছেন অভিজ্ঞ মিস্টি তৈরির কারিগর। নিয়মিত মিস্টান্ন তৈরির পাশাপাশি ডায়াবেটিক রোগীদের জন্যও থাকছে “ডায়াবেটিক মিস্টি”। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের খাবারের রুচির প্রতি লক্ষ রেখে নানান আইটেমও থাকছে।
তারা আরো জানান, সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এবং মিলাদ-মাহফিল, বিয়ে, জন্মদিন, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন ও কেটারিংয়ে থাকছে আলাদা বৈচিত্র। আসন্ন রমজান উপলক্ষে মজাদার ইফতারীসহ নিয়মিত অন্যান্য সকল খাবারই রেষ্টুরেন্ট থাকবে।
কর্তৃপক্ষ জানান, সুপার মার্কেট অ্যান্ড রেষ্টুরেন্টটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকছে। যে কোন বিষয়ে তাদের সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। ফোন: ৭১৬-৩৭০-০০০৪ এবং ৭১৬-৩৭০-২০০৪।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV