Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাফেলোতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: April 4, 2021 | 12:55 PM

https://www.facebook.com/USANewsNY/videos/484263359420336

https://www.facebook.com/USANewsNY/videos/281353063549753

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের বাফেলোতে গত ১ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে এবং যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত সুবর্ণ জয়ন্তী পরিষদ, বাফেলো আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের সহযোগিতায় গভীর শ্রদ্ধা-ভালোবাসায় দিবসটি উদযাপিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা। সাবেক ছাত্র নেতা ওয়াহিদুজ্জামান ভূট্রোর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি মাওলানা বজলুর রহমান, যুগ্ম সম্পাদক মঈজুর লস্কর জুয়েল, নিউইয়র্ক মহনগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. শিমুল হাসান, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট কাজী রবি-উজ-জামান, ঝালকাঠি জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান নয়ন, আওয়ামীলীগ নেতা মাহমুদুর রহমান, সাগর মো. সানু, যুবলীগ নেতা শুকুর মিয়া, আহমদ জাকারিয়া, নূরুল আমিন, আবু তাহের, আজিজুল ইসলাম রাকিব, হানজালা টকি প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা বজলুর রহমান।

আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে অদম্য গতিতে। তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের প্রশংসা করে স্ব স্ব অবস্থান থেকে সকলকে আরো ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ