Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির প্রিয় মুখ অভিজিত চৌধুরী লিটনের করোনায় মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: April 4, 2021 | 6:45 PM

সুব্রত চৌধুরী: মারনব্যাধি করোনার কাছে হেরে গেলেন নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির প্রিয় মুখ অভিজিত চৌধুরী লিটন। গত পহেলা এপ্রিল, বৃহস্পতিবার সকালে পেন প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্হায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল একান্ন বছর। তিনি স্ত্রী, দুই কণ্যা, পিতা, ভাই-বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। অভিজিত চৌধুরী লিটন এর পৈতৃক নিবাস চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামে। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সহসভাপতি, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শ্রী শ্রী গীতা সংঘের সহ সভাপতি পদে আসীন ছিলেন। তাঁর মৃত্যুতে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, সিটি কাউন্সিলের সভাপতি জর্জ টিবিট, কাউন্সিলর জেসি কার্টজ, কাউন্সিলর হোসাইন মোর্শেদ, কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ওসাধারন সম্পাদক সোহেল আহমেদ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষ্টি বোর্ড এর সভাপতি আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান ও সাধারন সম্পাদক কুতুবউদদীন এমরান, বিএনপি অব নিউ জারসি স্টেট সাউথ এর আহবায়ক গিয়াস উদদীন পাঠান ও সদস্য সচিব মো: দিদার, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব এর সভাপতি ফারুক তালুকদার ও সাধারন সম্পাদক কনক রাউথ, আমেরিকান বাংলাদেশ রিপাবলিকান ক্লাব নিউ জার্সির সহ সভাপতি সুজন দাশ ও রওশন উদ্দীন, সাধারন সম্পাদক শেখ শওকত শিমুল, আটলান্টিক সিটি প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন ও সাধারন সম্পাদক মো: শাহীন, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV