Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প (এবিসিএইচ) গ্রুপের মিনি পিকনিক

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: April 6, 2021 | 11:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির অনলাইন ভিত্তিক সংগঠন আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প (এবিসিএইচ) গ্রুপ এর মিনি পিকনিক অনুষ্ঠিত হয়ে গেলো গত রবিবার ৪ এপ্রিল নিউইয়র্কের লং আইল্যান্ডের মেনোরভিলে। পেন্ডামিকের কারণে সীমিত আকারে মিলিত হয় সংগঠনের সদস্যরা। সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সদস্যরা খাওয়া-দাওয়া, গান, কৌতুক, স্মৃতিচারণ সহ নানা রকম কর্মকান্ডে মেতে ওঠে।

গ্রপের তিন জন এ্যাডমিন জাহিদ করিম, তরিকুল ইসলাম মিঠু এবং হাসান ভূঁইয়া জানান, আমেরিকার বাংলাদেশী কমিউনিটির মাঝে এবিসিএইচ গ্রুপের জনপ্রিয়তাদিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে শত শত সদস্য গ্রুপে যোগদান করছেন।আমেরিকার মাটিতে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির মাঝে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার জন্য সংগঠনটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আর সেই লক্ষ্যে অনলাইনে সহযোগিতার পাশাপাশি মাঝে মাঝেই সংগঠনের সদস্যদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।তারা বলেন যে, পেন্ডামিক জনিত নিরাপত্তার কারণে পুরো পরিবার ও শিশুদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।করোনা পরিস্থিতি একটু শিথিল হলে আগামীতে অনেক বড় আকারে সদস্যদের পারিবারিক মিলন মেলার আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। তারা জানান যে, ইতিপূর্বে তারা একে অপরকে কখনই দেখেননি, সকলেই সম্পূর্ণ অপরিচিত, অথচ এখানে এসে মনে হচ্ছে তারা যেনো একে অপরের অতি আপনজন, একই পরিবারের সদস্য।এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির মানুষদের পারস্পরিক বন্ধন দৃঢ় হচ্ছে বলে তারা মত প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV