Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন-২০২১: মিসবা আবদীনের সমর্থনে খাসাড়ীপাড়া এসোসিয়েশনের মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: April 7, 2021 | 11:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন প্রাইমারী নির্বাচনে ব্রুকলীনের ডিষ্ট্রিক্ট-৩৭ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী মিসবা আবদীনের সমর্থনে মতবিনিময় সভা করেছে খাসাড়ীপাড়া এসোসিয়েশন অব ইউএসএ। সভায় বক্তারা সিলেটের বিয়ানীবাজার উপজেলার খাসাড়ীপাড়ার সন্তান হিসেবে মিসবা আবদীনকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, আগামী ২২ জুন ডেমোক্র্যাট দলীয় এই প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।

জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ মতিন রেষ্টুরেন্টে শনিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী, ফাতেমা ব্রাদার্স-এর চেয়ারম্যান হাজী শামসুল ইসলাম। এতে সিটি কাউন্সিলম্যান প্রার্থী মিসবা আবদীন ও তার ক্যাম্পেইন ম্যানেজার এটর্নী সিলভিয়া ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, এবিটিভি’র এমডি ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, এবিটিভি’র সিইও রিজু মোহাম্মদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আব্দুল্লাহ আল আরিফ, ফয়জুর রহমান, মোস্তাক আহমেদ, সেলিম উদ্দিন, মিজানুর রহমান, সেলিম মাহমুদ, মাহিন রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন এসোসিয়েশনের সদস্য সচিব মোহাম্মদ ফাহিম শাকিল অপু।
সভার শুরুতে সদ্য প্রয়াত বিয়ানীবাজারের বিশিষ্ট শিক্ষাবীদ হাবিবুর রহমান বিএ সহ সাম্প্রতিকালে যারা ইন্তেকাল করেছেন তাদের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন হাজী শামসুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ছোট বেলা থেকেই মিসবা আবদীন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি খেলাধুলা আর জনসেবায় নিয়োজিত থেকে কাজ করে চলেছেন। তার নির্বাচনী এলাকায় বাংলাদেশী কমিউনিটি ছাড়াও অন্যান্য কমিউনিটিতে একজন সমাজকর্মী হিসেবে তার ব্যাপক পরিচিত রয়েছে। দল-মত নির্বিশেষে তার সমর্থনও আছে। তাই যার যার অবস্থা থেকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করলে মিজবা আবদীনের বিজয় নিশ্চিত।
মিসবা আবদীন বলেন, মানুষের জন্য কাজ করতে আমার ভালো লাগে বলেই ছোট বেলা থেকে সমাজসেবা করে চলেছি। মানুষের চাওয়ায় আমি প্রার্থী হয়েছি। আর নিউইয়র্ক সিটির ৪০টি আসনে যারা আগমী নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের মধ্যে আমিই সর্বোচ্চ স্বাক্ষরগ্রহণ করে প্রার্থীতা দাখিল করেছি। তিনি বলেন, সবাই যার যার অবস্থান থেকে কাজ করলে আমাদের জয় আসবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ