Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

বাংলাদেশে হেফাজতের তান্ডবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুবলীগের বিক্ষোভ ও প্রতিবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: April 8, 2021 | 11:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর-কে কেন্দ্র করে হেফাজতে ইসলামীর প্রতিবাদ-বিক্ষোভের নামে বাংলাদেশে ‘তান্ডব’ চালিয়ে ভাঙচুর ও জনগনের সম্পদ নষ্ট করার ঘটনায় যুক্তরাষ্ট্র যুবলীগ নিউইয়র্কে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম ইসলামের কথা বলে দেশে বিশৃংখলা সৃষ্টি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। হেফাজত মূলত: জামাত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বক্তারা বলেন, ‘জাতি জনক’ বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যখন ২৬ মার্চ দেশের সুবর্ণ জয়ন্তী পালন করছে, তখন হেফাজত জেলায় জেলায় ধংসাত্মক তান্ডব, জ্বালাও-পুড়াও করেছে। এতে প্রমাণিত হয় যে, হেফাজতের নেতা-কর্মীরা মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামাত-বিএনপির প্রেতাত্বা হিসেবে কাজ করছে। বক্তারা বলেন, বাংলাদেশ যখন বিশ্বের বুকে মাথা উচে দাঁড়াচ্ছে তখন জামাত-বিএনপির মদদদাতা হেফাজত দেশের উন্নয়ন-অগ্রগতি থামাতে চায়। কিন্তুবাংলাদেশের মানুষ তা হতে দেবে না।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সোমবার (গত ৫ এপ্রিল) রাত ৮ টায় এই কর্মসূচীর আয়োজন করা হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ আলম এবং ঢাকা উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াৎ হোসেন চঞ্চল উপস্থিত ছিলেন। এই সমাবেশ পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেবুল মিয়া।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক রহিমুজ্জামান সুমন, হেলিম উদ্দিন, সদস্য নুর ইসলাম, আব্দুল্লাহ আল রেজা (স্বপন), জাকির হোসেন, সফিক মিয়া, নিউইয়ক ষ্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সোয়েব আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, নিউইর্য়ক ষ্টেট যুবলীগের সাংগঠকি সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সদস্য সেলিম রেজা ও সাহাবুদ্দিন।
সমাবেশে অন্যান্যর মধ্যে নিউইয়র্ক ষ্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আল মামুন সরকার, সদস্য ইমরুল কয়েস, আ স ম খায়রুল সবুজ, আলাউদ্দিন, জাবেদ আহমদ, রিটন সরকার, রূপ চান তাহসিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা যায়।
সমাবেশে যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা-কর্মীরা হেফাজতের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামশ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আগামী দিনে হেফাজতের জ্বালা-পুড়া কর্মকান্ড প্রতিরোধ করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV