Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার সৌন্দর্য বর্ধনের উদ্যোগ

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: April 8, 2021 | 7:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে স্টারলিং-বাংলাবাজার বাণিজ্যিক এলাকায় এমারেল্ড গ্রীণ প্রজাতির ১০ টি সবুজ বৃক্ষ লাগানোর মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন এ উদ্যোগ গ্রহণ করে।
এ সময় বিজনেস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, কোষাধ্যক্ষ সৈয়দ শারফিন মোর্শেদ, কার্যকরি সদস্য কামরুজ্জামান বাবু ও বেলাল ইসলাম, মুক্তিযাদ্ধা এম এ নাসির, সাংবাদিক হাবিব রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সহ সভাপতি খলিলুর রহমান বলেন, বাণিজ্যিক এলাকা বাংলাবাজারের সৌন্দর্য বৃদ্ধির জন্য বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। এর মধ্য রয়েছে পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন, গার্বেজ ক্যান স্থাপন, রমজানে ঈদ উপলক্ষে বিপনি কেন্দ্র এলাকায় আলোকসজ্জা ইত্যাদি। প্রথম পর্যায়ে এমারেল্ড গ্রীণ প্রজাতির ১০ টি বৃক্ষ লাগানো হল।
সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন বলেন, এ এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশীর বসবাস। আমাদের বাণিজ্যিক এলাকাটিকে বিভিন্ন জাতি গোষ্ঠীর কাছে তুলে ধরতে চাই। এজন্য বিপনি কেন্দ্র এলাকাটি পরিস্কার-পরিচ্ছন্ন এবং সৌন্দর্য মন্ডিত করে তুলতে চাই যেন ভিনদেশীরাও আমাদের রুচির প্রশংসা করেন। তিনি এ ব্যাপারে ক্রেতা সাধারণ সহ প্রবাসী বাংলাদেশীদের সহযোগীতা কামনা করেন।
কামরুজ্জামান বাবু বলেন, বাংলা বাজার এখন খুবই জমজমাট। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষি লোকেরা এখানে বাজার করতে আসেন। আমরা চাই এই এলাকাটি পরিস্কার পরিচ্ছন্ন থাকুক। আরো আকর্ষণীয় হয়ে ওঠুক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV