Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ এবং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: April 10, 2021 | 11:24 AM

https://www.facebook.com/USANewsNY/videos/1227997104324761

https://www.facebook.com/USANewsNY/videos/2417635481713623

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ এবং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলা ক্লাব ইউএসএ। গত ৮ এপ্রিল বৃহস্পতিবার রাতে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় নিরব রেষ্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন. সাংস্কৃতিক সম্পাদক মো. সোনার বলাই, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, উপদেষ্টা বখতিয়ার রহমান খোকন, মীর সারওয়ার আলী ও মিলন, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, সদস্য আখতারুজ্জামান হ্যাপি, মুনিম, কাজি মাহে আলম, আনোয়ার, হেলাল, হাছান প্রমুখ। অতিথি হিসেবে ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদ, কমিউনিটি লিডার আবদুস সহীদ, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, এস আর লিংকন, আব্দুল হাশিম হাসনু, আহবাব আহবাব চৌধুরী খোকন, সৈয়দ মামুন, মোতাসিন বিল্লাহ তুষার, মঈজুর লস্কর জুয়েল, মোজাম্মেল মুরাদ প্রমুখ।

বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলে কামাল আহমেদ ও গিয়াস উদ্দিনসহ দেশ ও প্রবাসে কভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর।
বক্তারা বলেন, প্রবাসীদের প্রিয়মূখ কামাল আহমেদ ও গিয়াস উদ্দিন প্রবাসী বাংলাদেশীদের সুখ-দুঃখে সাথী ছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত তারা নিবেদিত ছিলেন মানবসেবায়। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ও নির্ভয়ে আক্রান্ত মানুষের সহযোগিতায় ছিলেন তারা। সেই ভাইরাসে আক্রান্ত হয়েই সম্মুখ সারির যোদ্ধা হিসেবে দুইজনই চিরবিদায় নেন পৃথিবী থেকে। তাদের মহান কর্মে যুগ যুগ বেঁচে থাকবেন তারা মানুষের হৃদয়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV