Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিকে প্রথম বিশ্বযুদ্ধকালীন রূপার সন্ধান

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: October 12, 2011 | 7:48 PM

রয়টার্স  :প্রথম বিশ্বযুদ্ধকালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংসাবশেষে রূপার সন্ধান পেয়েছে উদ্ধারকাজে নিয়োজিত যুক্তরাষ্ট্রের কোম্পানি ওডিসি।  ডুবে যাওয়া ওই ব্রিটিশ জাহাজটিতে কয়েক টন রূপা আছে বলে ধারণা করা হচ্ছে। এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আটলান্টিকে রূপার সন্ধান পাওয়া গেলো। এর আগে ওডিসি’র খুঁজে পাওয়া জাহাজটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৭ মিলিয়ন আউন্স রূপা পাওয়া মেলে। এসএস গিরসোপা নামের ওই জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ইউ বোটের আঘাতে ডুবে যায়। এবার উদ্ধার হওয়া জাহাজ সম্পর্কে ‘ওডিসি মেরিন এক্সপ্লোরেশন ইনকরপোরেশন’ জানিয়েছে, আটলান্টিক মহাসাগরের আড়াই কিলোমিটার গভীরে তারা ‘এসএস মানতোলা’ জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। পানির নিচে তোলা ছবি থেকেই বোঝা গেছে ডুবে যাওয়া জাহাজটিতে প্রচুর রূপা আছে । ১৯১৭ সালের ৯ ফেব্রুয়ারি প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সাবমেরিন থেকে নিক্ষিপ্ত টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে, এতে ৬ লাখ আউন্স রূপা রয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী যার মূল্য প্রায় ১৯ মিলিয়ন মার্কিন ডলার। দুটো জাহাজ উদ্ধারের জন্য ব্রিটিশ সরকার ওডিসিকে পুরস্কৃত করেছে।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV