নিউইয়র্ক সিটি হেল্থ+ হসপিটালস্, কনস্যুলেট ও বাংলাদেশ সোসাইটির উদ্যোগে চারদিন ব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সম্পন্ন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটি হেল্থ + হসপিটালস্, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এবং বাংলাদেশ সোসাইটি’র সহযোগিতায় ৮ হতে ১১ এপ্রিল পর্যন্ত চারদিন ব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কর্মসূচিতে ‘জনসন এন্ড জনসন’ এর সিঙ্গেল ডোজ টিকা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে (Walk-in) প্রদান করা হয়। এ কর্মসূচিতে ৫২৮ জন বাংলাদেশী/বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি সদস্যকে টিকা দেয়া হয়।

স্বেচ্ছায় টিকাদান কর্মসূচিটি কমিউনিটির সকলের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং কমিউনিটির উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। এ কর্মসূচির সহযোগী নিউইয়র্ক সিটি হেল্থ + হসপিটালস্ ও কমিউনিটির সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। কমিউনিটির জন্য প্রদত্ত বিশেষ এই সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ সোসাইটিকে কনসাল জেনারেল কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। স্বল্পসময়ে টিকাদান কর্মসূচির তথ্যটি কমিউনিটিকে অবহিত করায় নিউইয়র্কের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকেও ধন্যবাদ জানিয়েছেন কনসাল জেনারেল।

কনস্যুলেট জেনারেল ভবিষ্যতেও কমিউনিটির চাহিদা অনুযায়ী এ ধরণের সেবা-কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা চালাবে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes