Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রামাদান স্পেশাল ফ্রি হালাল ফুড ও গ্রোসারি সামগ্রী বিতরণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: April 13, 2021 | 11:24 AM

https://www.facebook.com/USANewsNY/videos/1406312279718532

ইউএসএনিউজঅনলাইন.কম: পবিত্র রামাদানকে সামনে রেখে নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে রামাদান স্পেশাল ফ্রি হালাল ফুড, গ্রোসারি সামগ্রী ও মাস্ক। ১২ এপ্রিল সোমবার কুইন্স টুগেদারের উদ্যোগে এস্টোরিয়া ৩৬ অ্যাভিনিউ এলাকায় বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের মাঝে বিনামূল্যে এসব সামগ্রি বিতরণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় এবং সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর মাইকেল জিয়ানারিস ও জেসিকা রামোমস, এসেম্বলী মেম্বার জোহরান কে মামদানী, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন খন্দকার

আবদুল্লাহ, আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে সিটি মেয়র প্রার্থী জেসোউন টেইলর, কুইন্স টুগেদার পরিচালক জর্নাথন ফার্গাস, কুইন্সের ডিস্ট্রিক্ট ২৬ থেকে কাউন্সিল মেম্বার প্রার্থী বদরুন খান, স্টেভেন বাগা, জুলি উওন, অমিত ব্যাগা, ডিস্ট্রিক্ট ২২ থেকে কাউন্সিল মেম্বার প্রার্থী টিফেনি কোবান, যুব নেতা আবু সাইয়েদ, ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, হাজী আব্দুর রহমান, মীর জাকির, ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ, মোহাম্মদ মির্জা, কমিউনিটি এক্টিভিস্ট শাহ মিজানুর রহমান, মো. হাবিবুর চৌধুরী, মিজানুর রহমান রুবেল, আল আমিন, আবু সোলায়মান, আনোয়ার হোসেন, রিপন আলী, মো. কাউসার, তানিম চৌধুরী প্রমুখ।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, পবিত্র মাহে রামাদানকে সামনে রেখে প্রায় আড়াই শ পরিবারের মাঝে রামাদান স্পেশাল ফ্রি হালাল ফুড, গ্রোসারি সামগ্রী, ফেস মাস্ক সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, বেসন, ময়দা, তেল, ছানা, খেজুর সহ হালাল গ্রোসারি সামগ্রী।

করোনা মহামারি শুরুর পর থেকে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক পরিবারের মধ্যে গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়।

তিনি বলেন, করোনায় অসহায় মানুষের জন্য কিছু করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। তিনি এ সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে এ উদ্যোগে সার্বিক সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV