নিউইয়র্কে দুই দিনব্যাপী বাফা’র বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা
ইয়াকুব আলী মিঠু, নিউইয়র্ক: নিউইয়র্কে বর্ণিল আয়োজনে গত ১০ এবং ১১ এপ্রিল বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস-বাফা স্বাগত জানালো বাংলা নতুন বছর ১৪২৮ সালকে।

এই মহাক্রান্তিকালে সামনে আসবে সুদিন সে প্রত্যাশায় গত ১০ এপ্রিল সীমিত পরিসরে বাফা আয়োজন করেছিল বৈশাখী শোভাযাত্রা এবং দিনব্যাপী উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির প্রাণের উৎসব বৈশাখ। ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং অতিথিদের প্রাণ চাঞ্চল্যে আর বৈশাখী মুখরতায় মুখরিত হয়েছিল নিউইয়র্ক শহরের পার্কচেষ্টারে অবস্থিত বাফা প্রাঙ্গন। নতুনভাবে নতুন প্রত্যাশায় অভিনব কলহাস্যে আবির রাঙিয়ে পরম মমতায় উল্লাসে মেতেছিল বাফা। দিনব্যাপি আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশের নানান মুখরোচক খাবার উপভোগ করেছেন। সন্ধ্যায় সীমিত পরিসরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

শামীম আরা বেগমের সঞ্চালনায়, ১১ এপ্রিল ২য় দিনের আয়োজন ছিল অন্তর্জালে। সমবেত কণ্ঠে বাফার শিল্পীদের প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারপর ছিল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ঋতুবৈচিত্র নিয়ে আঁকা ছবির প্রদর্শন। প্রবাসে তখা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশের শিশুরা তাদের দেশকে এঁকেছে প্রাণের ছোঁয়ায়।

প্রতিভাধর নৃত্যশিল্পী ও শিক্ষক মার্জিয়া স্মৃতির পরিকল্পপনা এবং পরিচালনায় বিশেষ নৃত্যানুষ্ঠান ঋতুরঙ্গ আবেগ প্রবন করে ফেলে দর্শকদের। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের গান নির্বাচনে মুনশিয়ানার পরিচয় দেন মার্জিয়া স্মৃতি। কোরিয়গ্রাফীর নিপুনতায় অন্তর্জালের পর্দায় ছিল কেবলি মুগ্ধতা।

অংশগ্রহনকারী নৃত্য শিল্পীদের পরিবেশনায় ছিল বেশ নৈপুন্যতা। নৃত্য পরিবেশনায় ছিলেন মার্জিয়া স্মৃতি, সানজিদা ইসলাম, নুজহাত ফাইজা, সারাফ রহমান, নাসিমা চৌধুরী, নুসরাত শিকদার, ফাতিহা নুর, আরিশা এবং আবৃত্তি।

ছিল বাংলাদেশের ছয় ঋতু নিয়ে কবিতা পাঠের আয়োজন। ঋতুভিত্তিক কবিতা আবৃতি করেন খ্রিষ্টিনা রোজারীও, আনোয়ারুল হক লাভলু, ক্লারা রোজারীও, ক্যাথরিনা কেয়া রোজরীও, নজরুল কবীর এবং বিলকিস রহমান দোলা।

সংগীত পরিচালনায় ছিলেন শম্পা রহমান। সমবেত সঙ্গীতে যারা অংশগ্রহন করেন, শম্পা রহমান, জান্নাতুল আরা, কানিজ ফাতিমা, শামীম আরা বেগম, ফারজানা ইয়াসমিন, মনিরা নুর, অর্চনা পল, আয়েশা চৌধুরী, মোহাম্মদ টিপু খান, মোহম্মদ নাসিরউল্লাহ, সামান্তা, রাজদ্বীপ এবং স্পন্দন।

যাদের ছবি প্রদর্শত হয়েছে তারা হলেন, মোনালিসা, ঐশি, মোহাম্মদ নজরুল ইসলাম পিন্টু, সামির, জুয়াইরা, রাজদ্বীপ, সুকণ্যা, মায়া এন্জেলিনা, জ্বারা, সিয়ান, রাইসা, হেনা, আগামী মহিরাজ এবং মিল্টন আহমেদ।

অনুষ্ঠানটির বিশেষ সহযোগিতায় ছিলো কমুনিটি বোর্ড নাইন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








