নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি’র নির্বাচন ২৫ এপ্রিল : একটি মাত্র প্যানেলের মনোনয়ন পত্র দাখিল (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/479340866552512
ইউএসএনিউজঅনলাইন.কম : উত্তর আমেরিকার অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র নির্বাচনে ১৪ এপ্রিল বুধবার প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার নিরব পার্টি হলে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজের নিকট একটি মাত্র প্যানেল তাদের মনোনয়ন পত্র দাখিল করে।

প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান. নির্বাচনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময় ১৪ এপ্রিল বুধবার নির্বাহী কমিটির ১৭ সদস্যের মধ্যে কেবল একটি প্যানেল মনোনয়ন পত্র দাখিল করেছে। প্রার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে সরাসরি তাদের মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন : সভাপতি সেবুল খান মাহবুব, সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান, সহ-সভাপতি তৌফিকুর রহমান ফারুক ও মো. আবুল আলম, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদনান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আযম আলী, সহ কোষাধ্যক্ষ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, দপ্তর ও প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, সমাজ কল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক খসরু আহমেদ, এবং কার্যকরী সদস্য আব্দুল মনাফ, ফারুক কবির, মাসুক আহমেদ, আব্দুল্লাহ আল মামুনুর রশীদ ও মোহাম্মদ মাহমুদ হোসাইন।
প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ জানান, মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ১৬ এপ্রিল শুক্রবার। চূড়ান্ত তালিকা প্রকাশ ২০ এপ্রিল মঙ্গলবার। নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ২৫ এপ্রিল রোববার।
এ নির্বাচনে আর কোন প্রার্থী না থাকায় মনোনয়ন পত্র দাখিলকারী মাহবুব-শিহাব প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে।
নিবাচনে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ, নির্বাচন কমিশনার মোহাম্মদ এহিয়া মেন্দী এবং আলমাছ আলী।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








