Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কম্পট্রোলার প্রার্থী স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিনের ফান্ডরেইজিং (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: April 14, 2021 | 8:48 PM

https://www.facebook.com/USANewsNY/videos/3875409735872324

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্ক সিটির কম্পট্রোলার প্রার্থী স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিনের ফান্ডরেইজিং অনুষ্ঠিত হয়েছে গত ১২ এপ্রিল। বাংলাদেশীজ ফর ডেভিড ওয়েপ্রিন স্লোগানে সিটির জ্যাকসন হাইটসে বারি হোম কেয়ার অফিস মিলনায়তনের এ অনুষ্ঠানে ডেভিড ওয়েপ্রিনের পাশে থাকার অঙ্গীকার করেন বাংলাদেশী-আমেরিকানরা।

গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার শাহ নেওয়াজের সঞ্চালনায় এবং আয়োজক বারী হোম কেয়ারের সিইও আসেফ বারীর সভাপতিত্বে ডেভিড ওয়েপ্রিন ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমিগ্র্যান্ট এলডার কেয়ারের সিইও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, বারী হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী, ফাউমা ইনিসিয়েটিভ এর সিইও কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান, বালাদেশ সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব প্রমুখ।

এ সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ সহ কন্ঠশিল্পী রানু নেওয়াজ, বালাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদার, ড. রফিক আহমেদ, ডেভিড ওয়েপ্রিনের নির্বাচনী কর্মকর্তা জনও উপস্থিত ছিলেন। মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মহফুজুর রহমান, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা ডেভিড ওয়েপ্রিনকে বাংলাদেশীদের বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করে বলেন, তিনি বাংলাদেশি-আমেরিকানদের দাবি পূরণে নিরলসভাবে কাজ করছেন। তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে বাংলাদেশি-আমেরিকানরাও অনেক উপকৃত হবেন। তারা বলেন, তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে চান। বর্তমানে এশিয়ানবিরোধী যে আক্রমণ চলছে, তা প্রতিরোধে তার কার্যকর ভূমিকার প্রত্যাশা করেন তারা।
ডেভিড ওয়েপ্রিনকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারা বলেন, তিনি কমিউনিটির একজন ভাল বন্ধু। নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রশাসনে দীর্ঘদিন কাজ করছেন। কম্পট্রোলার পদে তিনিই যোগ্য প্রার্থী। কম্পট্রোলার হিসেবে আমরা ডেভিড ওয়েপ্রিনকেই নির্বাচিত করবো।
অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডেভিড ওয়েপ্রিন। নিউইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে তাকে সমর্থনের জন্য তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি সবসময় বাংলাদেশী সহ এশিয় কমিউনিটির পাশে থাকবো। প্রবাসীদের যৌক্তিক সকল দাবি পূরণে জোর প্রচেষ্টা চালাবেন বলেও জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV