বিশ্ব কুরআন বুঝে পড়া দিবস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: পহেলা রামাদান বিশ্ব কুরআন বুঝে পড়া দিবস পালনের আহবান জানিয়েছেন ‘ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্স সেন্টার, আমেরিকা’র গ্লোবাল প্রেসিডেন্ট প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন ও সেত্রেুটারী জেনারেল এডভোকেট খালিদ ইয়াহইয়া। যৌথ বিবৃতিতে তারা বলেন, বিশ্ব মানবতার মুক্তির মহিমান্বিত গ্রন্থ আল-কুরআন। পবিত্র কুরআনুল কারীম মানবতার কল্যাণ আর দিক নির্দেশনার জন্যই নাযিল হয়েছে। মহান এ ঐশী গ্রন্থটি গভীরভাবে অধ্যায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু তায়া’লা নিদের্শ দিয়েছেন-“এক মুবারক কিতাব, এটা আমরা আপনার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহন করে” (সুরা সোয়াদ-২৯)।
তারা বলেন, প্রত্যেক ঈমানদার ব্যক্তি কুরআনুল কারীম শিখবে। গুরুত্ব সহকারে পড়বে। কুরআনের অর্থ নিয়ে চিন্তাভাবনা করবে। এটাই ঈমানের অপরিহার্য দাবি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ‘তবে তারা কি কুরআন নিয়ে গভীর চিন্তা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?’ (সুরা মহাম্মদ-২৪)।
বিবৃতিতে তারা আরো বলেন, মহাগ্রন্থ আল কুরআনুল মাজীদ অধিকাংশ মুসলিম না বুঝেই পড়ে যার ফলে ইসলামের মৌলিকত্ব পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হয়না। তাই বিশ্বব্যাপি মুসলিমদের সচেতনতার লক্ষ্যে ‘ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্স সেন্টার, আমেরিকা পহেলা রামাদান ‘বিশ্ব কুরআন বুঝে পড়া দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে।
তারা জানান, এটা গতানুগতিক কোন দিবস নয়, কুরআন দিবসও নয়, কুরআন নাযিল দিবস হিসেবেও আমরা দেখছিনা। মহিমান্বিত কুরআনুল কারীম বুঝে পড়ার উপর সর্বমহলে গুরুত্বারোপের নিমিত্তে এই দিবসটি ঘোষণা করা হয়েছে। তারা বলেন, বিদ’আত বা নতুন কোন কিছু সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়। আল্লাহ ঐশী বাণী বুঝে পড়ার সচেতনতাই আমাদের অন্যতম লক্ষ্য।
“কুরআন পড়–ন, কুরআন বুঝুন, কুরআন মানুন, কুরআনের আলোকে জীবন গড়–ন” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রফেসর রুহুল আমিন ও এডভোকেট খালিদ ইয়াহইয়া বলেন, পহেলা রামাজান আপনার নিজস্ব ভাষায় আপনার সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেমিনার বা আলোচনা (ভার্চুয়াল-ফিজিক্যাল) সভার আয়োজন করা। সামাজিক যোগাযোগের মাধ্যমে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে ব্যাপক প্রচার করা। সামর্থ্যনুযায়ী ভাবার্থসহ কুরআন উপহার দেওয়া। পরিবার ও সংগঠনের সবাইকে কুরআন বুঝে পড়ার বিষয়ে উৎসাহিত করার জন্য অনুরোধ জানান তারা। বিএনিউজ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030