বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন সহ শীর্ষ আলেমদের গ্রেফতারের প্রতিবাদ ও দ্রুত মুক্তির আহবান যুক্তরাষ্ট্র শাখার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন সহ সকল শীর্ষ আলেমদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও দ্রুত মুক্তির আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুহিব্বুর রহমান, সাধারন সম্পাদক হাফিজ মাওলানা শিহাবুদ্দীন সাকিব ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খাঁন শাহীন।
এক যৌথ বিবৃতিতে নেতৃবন্দ বলেন, পবিত্র রমজান মাসে আলেম উলামাদের গ্রেফতার ও নির্যাতন এটা অত্যন্ত ঘৃন্য কাজ যা বর্তমান প্রশাসন নির্লজ্জভাবে করেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও অতি শীগ্রই পবিত্র রমজান মাসের মধ্যেই সকল শীর্ষ আলেমদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
নেতৃবন্দ বলেন, আশা করি সরকার ভুল পথে পা দেবে না নতুবা তার পরিনতি শুভ হবে না। সেজন্যেই অতিত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকার ও প্রশাসন শীঘ্রই এহেন অশুভ আচরন থেকে বিরত হবে বলে আমরা আশা করছি। প্রেস বিজ্ঞপ্তি।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes