Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ম্যারাডোনার আরও একটি স্বীকৃতি:ফুটবলে অবদানের জন্য নাইট শিল্ড উপাধি

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: October 13, 2011 | 9:43 PM

ডিয়েগো ম্যারাডোনা

এই জীবনে পুরস্কার-সম্মাননা কম পাননি। ডিয়েগো ম্যারাডোনা আজ পাচ্ছেন আরেকটি স্বীকৃতি। ফুটবলে অবদানের জন্য নাইট শিল্ড উপাধি দেওয়া হবে আর্জেন্টাইন কিংবদন্তিকে। এই স্বীকৃতি দিচ্ছে এমিরেটস অথরিটি ফর স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড মেট্রোলজি কো-অপারেশন। বিশ্ব মান দিবস উদ্যাপন উপলক্ষে দুবাইয়ে আজ আয়োজন করা হয়েছে কোয়ালিটি নাইট ফেস্টিভল। আট বছর ধরে এই উৎসব হচ্ছিল মিসরে। এবারই প্রথম হচ্ছে আরব আমিরাতে। বিশাল এই উৎসবেই আল ওয়াসল কোচের হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা।
এই স্বীকৃতি পাওয়ার খবরটা ম্যারাডোনার জন্য আনন্দের। কিন্তু সেটি কতটা উপভোগ করতে পারবেন কে জানে। কারণ তাঁরই সাবেক সতীর্থ সার্জিও বাতিস্তা যে ম্যারাডোনার নামে মামলা ঠুকে দিয়েছেন। আর্জেন্টিনার সাবেক এই দুই কোচের মধ্যে কথার লড়াই শুরু হয়ে গিয়েছিল। সেটাই গড়াল আদালতে। জাতীয় দলে খেলোয়াড়দের সুযোগ দেওয়ার বিনিময়ে বাতিস্তা টাকা নিতেন—ম্যারাডোনা এমন অভিযোগ করেছিলেন। এই অভিযোগ করায় সম্মানহানি হয়েছে দাবি করে মামলা করেছেন গত বিশ্বকাপের পর ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ পদে ইস্তফা দেওয়ার পর দায়িত্ব নেওয়া বাতিস্তা। অবশ্য মাত্র ২০ হাজার পেসো (আর্জেন্টাইন মুদ্রা) দাবি করেছেন ক্ষতিপূরণ হিসেবে। ওয়েবসাইট।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV