Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে সাইফ উদ্দিন নামে এক বাংলাদেশী সন্ত্রাসী হামলার শিকার

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: April 18, 2021 | 4:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে সাইফ উদ্দিন (৪০) নামে এক বাংলাদেশী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত ১৭ এপ্রিল শনিবার দুপুর প্রায় ১২ টায় ব্রঙ্কসের পার্কচেস্টার সাবওয়ের অদূরে পাগ্সলি এভিনিউ এলাকায় সাইফ উদ্দিনকে এক যুবক এলোপাতারি মুখে ও হাতে ছুরিঘাত করে মারাত্মক জখম করে পালিয়ে যায়। আঘাতে সাইফ উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। হচ্ছিল প্রচন্ড রক্তক্ষরণ। হামলাকারী তার সাথে থাকা ফোন কিংবা অর্থ কড়ি কোন কিছুই নেয়নি। তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসেন। কোন এক প্রত্যক্ষদর্শীর কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাইফ উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে আজ সকাল ৮টায় তাকে বাসায় পৌঁছে দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিকটিম সাইফ উদ্দিনের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। সাইফ উদ্দিন পেশায় একজন ক্যাবি। তিনি স্ত্রী, ২ ছেলে এবং ১ কন্যা সহ পরিবারকে নিয়ে ব্রঙ্কসের ১৩৩৪ পাগ্সলিতে বাসবাস করেন। দীর্ঘ প্রায় ৪০ বছর তিনি এ এলাকায় বসবাস করছেন।
জানা যায়, সাইফ উদ্দিন শনিবার দুপুর প্রায় ১২ টায় তার পাগ্সলি এভিনিউর বাসা থেকে অদূরে পার্ক করা গাড়ীর দিকে যাওয়ার প্রাক্কালে এক দুর্বৃত্ত অকস্মাত তার মুখে ও হাতে ছুরিঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যায়। হামলাকারী তার অর্থ কড়ি কোন কিছুই নেয়নি। হামলার কারণ জানা যায়নি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। হামলাকারীকে গ্রেফতারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এ ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। এ সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরীসহ প্রবাসী বাংলাদেশী নের্তৃবৃন্দ। তারা যেকোন সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্যও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এদিকে এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিলো ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি। কিন্তু হামলাকারীকে গ্রেফতারে পুলিশের জোর প্রচেষ্টার কথা জানানো হলে সমাবেশের আয়োজন থেকে বিরত থাকেন তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV