নিউইয়র্কের ব্রঙ্কসে ঈদ উপলক্ষে নারী নেত্রী মাকসুদার সৌখিন বাজার! (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/574046390242616
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কের ব্রঙ্কসে ঈদুল ফিতর উপলক্ষে চালু হয়েছে সৌখিন বাজার। গত ১৮ই এপ্রিল রোববার বিকেলে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে নারী নেত্রী মাকসুদা আহমেদ মিনা বাজারের আদলে চালু করেছেন এ সৌখিন বাজার। ব্যতিক্রমী এ বাজারে রয়েছে বাংলাদেশী শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, জুয়েলারী সামগ্রী সহ নানা রকমের পিঠা পুলি।

উদ্যোক্তা কবি মাকসুদা আহমেদ জানান, ঈদুল ফিতরের উৎসবকে আরো আনন্দময় করে তুলতে এটি তার ক্ষুদ্র প্রয়াস। আনন্দ উপভোগের মাধ্যমে অবসর সময়ে কিছুটা বাড়তি আয়ের প্রয়াসও এটি তার। প্রতি শনি ও রবিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে এ সৌখিন বাজার। সুলভ মূল্যে উন্নত মানের ঈদের কাপড় সহ অন্যান্য পণ্য সামগ্রী পাওয়া যাবে তার এখানে।

তিনি জানান, এই উদ্যেগে সবার সাড়া পেলে আগামীতে আরও বৃহৎ পরিসরে কিছু করার ইচ্ছে রয়েছে তার। তিনি সকলের সাহায্য-সহযোগিতা কামনা করেছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের