নিউইয়র্ক ও নিউজার্সির নথিপত্রহীন অভিবাসীরাও প্রণোদনা পাবেন
A photo of the economic stimulus check that was sent to US citizens during the covid-19/coronavirus quarantine
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে সংকটে পড়া মার্কিনিদের সহায়তার জন্য ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের করোনা প্রণোদনা প্যাকেজ কংগ্রেসে পাস হয়েছে । কিন্তু অভিবাসনের বৈধ কাগজপত্র না থাকায় করোনাকালীন ফেডারেল প্রণোদনা পায়নি নথিপত্রহীন অভিবাসীরা। এসব নথিপত্রহীন অভিবাসীদের নাগরিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্য সরকার। এরই মধ্যে নিউইয়র্ক ফেডারেল প্রণোদনা তহবিল থেকে নথিপত্রহীন অভিবাসীদের জন্য ২ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। নিউজার্সি রাজ্যের ডেমোক্র্যাট গভর্নর ফিল মারফি একটি নির্বাহী আদেশে রাজ্যের নথিপত্রহীন অভিবাসীদের জন্য প্রণোদনা বাবদ ৪০ মিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করেছেন।
জানা গেছে, গত সপ্তাহে নিউইয়র্ক রাজ্যসভা ২১২ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করেছে। এ অনুমোদিত বাজেটের মধ্যেই নথিপত্রহীন অভিবাসীদের জন্য প্রণোদনার বরাদ্দ দেওয়া অর্থ যোগ করা হয়েছে।
নিউইয়র্ক রাজ্য প্রাকযোগ্যতা অনুযায়ী, নথিপত্রহীন অভিবাসীরা নিউইয়র্কে ৩ হাজার ২০০ ডলার থেকে ১৫ হাজার ৬০০ ডলার পর্যন্ত পেতে পারেন। নিউইয়র্কে ঘোষিত এই কর্মসূচির আওতায় ৩ লাখের বেশি নথিপত্রহীন অভিবাসী করোনাকালীন এই প্রণোদনা সুবিধা পাবে।
ফিসক্যাল পলিসি ইনস্টিটিউট নামের একটি সংগঠনের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে যেসব নথিপত্রহীন লোকজন কোভিড-১৯ শুরু হওয়ার পর অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছেন, আয় কমেছে এবং নথিপত্র না থাকায় ফেডারেল প্রণোদনা পাননি, তারা এই তহবিল থেকে অর্থপ্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন।
কোভিড-১৯ সংক্রমণে মারা যাওয়া কোনো পরিবারের পরিচালনার দায়িত্ব পড়েছে, এমন নথিপত্রহীন লোকজনও এই প্রণোদনার জন্য আবেদন করতে পারবেন।
এই কর্মসূচিতে নিউইয়র্কে কোভিড-১৯ চলাকালীন সময়ে সপ্তাহে ৩০০ ডলারের বেকার ভাতার প্রায় সমপরিমাণ যোগ করে সর্বোচ্চ ১৫ হাজার ৬০০ ডলার পর্যন্ত সর্বোচ্চ অগ্রাধিকারের আবেদনকারীদের দেওয়া হবে।
যাদের অভিবাসনের নথিপত্র নেই, কিন্তু ট্যাক্স রিটার্ন করেছেন তারা সর্বোচ্চ অগ্রাধিকারের প্রণোদনা পাবেন। এর জন্য তাদের দাখিল করা আয়করের তথ্য বা আগে কাজ করেছেন এমন কোনো চাকরিদাতার কাছ থেকে দেওয়া প্রমাণপত্রসহ আবেদন করতে হবে।
তবে নথিপত্রহীন অভিবাসীদের যারা কোনো আয়কর দাখিল করেননি, তারা এককালীন ৩ হাজার ২০০ ডলার পেতে পারেন। যারা ১২ মাসে ২৬ হাজার ৮০০ ডলারের বেশি উপার্জন করেছেন. তারা এই তহবিলে আবেদন করার সুযোগ পাবেন না।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যের লেবার ডিপার্টমেন্ট বা শ্রম বিভাগ প্রণোদনার বিস্তারিত আবেদন প্রক্রিয়ার কথা জানাতে পারে বলে জানা গেছে।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো বলেছেন, ‘অভিবাসনের নথিপত্র নেই বলে আমরা সাহায্য করতে চাই না, এমন নয়। সঠিকভাবে এ ধরনের সহযোগিতা করার মধ্যে সমস্যাও আছে। নথিপত্রহীন অভিবাসীদের প্রণোদনা অর্থ বিতরণের সময় যাতে কোনো ধরনের জালিয়াতি না হয়, সেদিকে কড়া নজর রাখতে রাজ্যের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিউইয়র্ক রাজ্যের শ্রম বিভাগ তাদের ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু করলে বিস্তারিত জানা যাবে। আবেদনকারীকে রাজ্যে বসবাসের প্রমাণ ও নিজের পরিচয় নিশ্চিত করে আবেদন করতে হবে বলে পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে নিউজার্সি রাজ্য গভর্নর নির্বাহী আদেশে এমন প্রণোদনা ঘোষণা করতে পারেন বলে সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ প্রণোদনার পরিকল্পনা নিউজার্সিতে কীভাবে বাস্তবায়ন হবে বা লোকজন কীভাবে এই অর্থ পাওয়ার জন্য আবেদন করবে, তা এখনো জানানো হয়নি।
নিউজার্সিতে নথিপত্রহীন অভিবাসীরা কত করে পাবেন বা আবেদনের প্রক্রিয়া কেমন হবে—তা জানার জন্য গভর্নরের নির্বাহী আদেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ক্যালিফোর্নিয়ায় এর আগে নথিপত্রহীন অভিবাসীদের জন্য এককালীন ৫০০ ডলার করে প্রণোদনা দেওয়া হয়েছিল।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030