Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকার মহামায়া মন্দিরে বাংলা নববর্ষ উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: April 19, 2021 | 8:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জ্যামাইকার মহামায়া মন্দিরে গত ১৭ এপ্রিল শনিবার দিনব্যাপী উৎযাপিত হলো ”বাংলা নববর্ষ  উৎসব”। অনুষ্ঠানের শুরুতে পায়েল সাহা গীতাপাঠ ও সংগঠনের সভাপতি রজ্ঞিত সাহা এবং সাধারণ সম্পাদক গোবিন্দ দাস শুভেচছা বক্তব্য রাখেন।

সাংস্কৃতিক পর্ব শুরু হয় বিশিষ্ট যন্ত্র সংগীত গান শিক্ষা প্রতিষ্ঠান “পন্ডিত কিষান চন্দ্র মহারাজ তাল-তরঙ্গ’’র পরিবেশনা দিয়ে। এতে অংশগ্রহন করেন স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রী। পরিচালনা করেন স্কুলের সত্বাধীকারী তপন মোদক।
বিনোদনমূলক মাগাজিন অনুষ্ঠান – গান ,নৃত, অভিনয়, কৌতুক দিয়ে সাজানো “বৈশাখী আনন্দে” অংশগ্রহন করেন- তমা চক্রবর্তী, বিকাশ বালা, সহদেব তালুকদার, রামদাস ঘরামী, প্রদীপ ভট্টাচার্য, বাসন্তী দাস, প্রমিতা চক্রবর্তী, মেঘ দাস, শ্রেয়া চক্রবর্তী। উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন গোবিন্দ দাস।
ছোটদের  হাসির নাটিকা “জলের খোঁজে” মঞ্চস্থ হয়। এতে অংশ নেন পূজা, ঈশান, প্রমিত, গ্লোরিয়া, পায়েল, জেসিকা ও প্রীয়ন্তি। পরিচালনা করেন-গোবিন্দ দাস।

বিশ্বজিৎ সাহার তত্তাবধানে ও তমা চক্রবর্তীর উপস্থাপনায় গানের অনুষ্ঠান “সুরের লহরী”তে প্রথমে ক্ষুদে শিল্পী প্রীতিষা, ইমন, ঈশান এবং পরে গান পরিবেশন করে তমা চক্রবর্তী, মৌসুমী চক্রবর্তী, টুম্পা সাহা, প্রান্জলী দাস, বিশ্বজিত সাহা, সবিতা, নিভা দত্ত, প্রদীপ্তা পোদ্দার, ত্রিনয়নি তালুকদার, মৌমিতা সাহা, শিউলী কুন্ডু, প্রদীপ ভট্টাচার্য প্রমূখ।

নৃত্য পরিবেশন করেন- প্রীতু সাহা, প্রীয়ন্তী পাল, জেসিকা বানিয়া, অদ্বিতা, কংকীতা। শেষে সংগীতে অংশ নেন বাংলাদেশের ক্লোজআপ খ্যাত সংগীত শিল্পী রাজীব ব্যানার্জি।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ড. অশোক সাহা, জয়ন্তী ভট্টাচার্য (সাংস্কৃতিক সম্পাদিকা) নির্মল পাল, গোপাল সাহা, প্রনব চক্রবর্তী, অমর দাস, রন্জিত দেব, গোবিন্দ জী বানিয়া, শম্ভু নাথ সাহা, রাজেন সাহা, রামদাস ঘরামী, সহদেব তালুকদার, বিকাশ বালা, মধুসূদন দত্ত, গৌতম সরকার, বিধান চন্দ্র পাল, স্বপন চক্রবর্তী, প্রদীপ ভট্টাচার্য বিশ্বজিত সাহা, তপন সরকার প্রমূখ।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV