১৫ অক্টোবর বিশ্বব্যাপী ধনীদের বিরুদ্ধে গরীবদের বিক্ষোভ
ইউএসএনিউজ ডেস্ক: ১৫ অক্টোবর শনিবার বিশ্বব্যাপী ধনীদের বিরুদ্ধে গরীবদের বিক্ষোভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউরোপ, উত্তর আমেরিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকা মহাদেশের অন্ততঃ ৭১টি দেশের সাতশ’ ১৯টি শহরে এ বিক্ষোভ হবে।আয়োজকরা বলছেন, সারা বিশ্বে চলমান অর্থনৈতিক সঙ্কট এবং রাজনীতিবিদ ও ধনীকশ্রেণীর শোষণের বিরুদ্ধে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এ বিষয়ে সারাবিশ্বে ফেসবুক এবং টুইটারের মাধ্যমে যোগযোগ করা হচ্ছে। তারা আরো বলছেন, আমরা ওইদিন একই স্বরে শ্লোগান দেব এবং রাজনীতিবিদ ও ধনিকশ্রেণীকে জানিয়ে দেব আমাদের ভাগ্য আমরাই গড়ব।
১৫ অক্টোবর নামে এ আন্দোলনের সূচনা হয়েছিল স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রীয় চত্বরে। পরে তা সারা দেশে এবং আরো পরে ইউরোপের কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। এখন এ আন্দোলন ইউরোপের সীমানা ছাড়িয়ে ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ নামে আছড়ে পড়েছে পুঁজিবাদের ভিত্তিভূমি মার্কিন যুক্তরাষ্ট্রে। সমকাল
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030