নিউইয়র্কে পরিবারের সদস্যদের সেবা করে বাংলাদেশী তরুণীর মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: মহামারী করোনার ভয়াল পরিস্থিতে নিউইয়র্ক সিটির ওজনপার্কে ঘটেছে মর্মান্তিক ঘটনা। করোনায় আক্রান্ত পরিবারের সদস্যদের সেবা করতে গিয়ে নিজেও আক্রান্ত হয়ে অবশেষে প্রাণ দিতে হয়েছে ২২ বছর বয়সী এক বাংলাদেশী তরুণীর। এই ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র।
জানা গেছে, সিলেটের বিয়ানীবাজার উপজেলার পৌর শহরের কসবা এলাকার বাসিন্দা জালাল আহমেদ। তিনি ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে আসার পর সপরিবারে ওজনপার্কে বসবাস করছিলেন। সম্প্রতি পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের সেবা করতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হন সামিয়া হাবিবা নামের ২২ বয়সী তরুনী। সে নিউইয়র্ক সিটির কুইন্স কলেজের শিক্ষার্থী। তার সেবায় পরিবারের সকলেই করোনা মুক্ত হলেও তার পরিস্থিতির অবনতি ঘটে। ভর্তি হতে হয় জ্যামাইকা হাসপাতালে। সেখান থেকে লং আইল্যান্ড জুইস (এলআইজে) হাসপাতালে। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ এপ্রিল, শনিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু ঘটে। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মস্তফা কামাল।
এদিকে গত ১৮ এপ্রিল রোববার বাদ জোহর সামিয়ার নামাজে জানাজা ওজনপার্কের বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরদিন সোমবার (১৯ এপ্রিল) তার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবর স্থানে দাফন করা হয় বলে মস্তফা কামাল জানান।
অপরদিকে একই পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হলে সে ক্ষেত্রে পরিবারের সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্বাস্থবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশী-আমেরিকান বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ ও ডা. মোহাম্মদ আলম।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030