Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে বোমা হামলা: বাংলাদেশি আকায়েদ উল্লার যাবজ্জীবন

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: April 23, 2021 | 10:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ার-সাবওয়েতে পাইপ বোমার বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে বাংলাদেশি আকায়েদ উল্লার (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ম্যানহাটানের ফেডারেল জজ। বৃহস্প্রতিবার এ রায় ঘোষণা করা হয়।
আইসিসের মদদপুষ্ট হয়ে যুক্তরাষ্ট্রে ধ্বংস-যজ্ঞ চালানোর অভিপ্রায়ে নিজ হাতে পাইপ বোমা তৈরি করেন। এরপর সেই বোমা শরীরে বেঁধে টাইমস স্কোয়ার হয়ে হেঁটে পোর্ট অথরিটি বাস টার্মিনালে ভীড়ের মধ্যে সেটি বিস্ফোরণ করা হয় ২০১৭ সালের ডিসেম্বরে। ফলে আকায়েদের ষড়যন্ত্র অনুযায়ী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব না হলেও সে নিজে আহত হয় এবং সাথে পথচারীদের কয়েকজনও আহত হন।
নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বসবাসরত স্বদ্বীপের সন্তান আকায়েদ এই হামলার উদ্দেশ্যে গৃহত্যাগের আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘ট্রাম্প, তুমি তোমার দেশকে রক্ষায় ব্যর্থ হচ্ছো’।
ফেডারেল কোর্টে আকায়েদ উল্ল্যা দোষী সাব্যস্ত হন ২০১৮ সালের নভেম্বরে। এরপর তিনি প্রাণভিক্ষা চেয়েছিলেন। কিন্তু সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পর জজ রিচার্ড জে সুলিভান আকায়েদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV