Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনায় মিউজিশিয়ান লিটনের পিতা নিয়াজ উদ্দিনের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: April 24, 2021 | 1:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের বিশিষ্ট মিউজিশিয়ান মোহাম্মদ উদ্দিন লিটন এর পিতা, বাংলাদেশের সাবেক সরকারী চাকুরীজীবি নিয়াজ উদ্দিন গত ১৮ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে নিউইয়র্কের ব্রুকলিনের উডহল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে নিয়াজ উদ্দিনের বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ২ ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের সকল সন্তানরাই কানাডা এবং আমেরিকায় বসবাস করছেন।
প্রবাসী নিয়াজ উদ্দিনকে ১৯ এপ্রিল নিউজার্সির মালবরো মুসলিম মেমোরিয়াল কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের ৩য় সন্তান নিউইয়র্কের বিশিষ্ট মিউজিশিয়ান মোহাম্মদ উদ্দিন লিটন। মরহুমের পুত্রবধু আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম সদস্যা এবং নিউইয়র্কে মাই টিভির বিশেষ প্রতিনিধি মল্লিকা খান মুনা তার প্রয়াত শ্বশুরের জন্য প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন।
খবর ডটকমের পক্ষে শিব্বির আহমদ ও আকবর হায়দার কিরন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক ও কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে মরহুম নিয়াজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV