Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

বাংলাদেশে গণতন্ত্র ও বিচার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকলে উন্নয়নের অভিযাত্রা বাধাগ্রস্ত হবে: নিউইয়র্কে কংগ্রেসম্যান গ্রিগরি মিকস (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: April 25, 2021 | 1:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এক ফান্ডরেজিং ডিনারে মার্কিন কংগ্রেসে ফরেন অ্যাফেয়ার্স কমিটি চেয়ার ও ডেমোক্র্যাটিক অর্গানাইজেশন অব কুইন্স কাউন্টির চেয়ারম্যান কংগ্রেসম্যান গ্রিগরি মিকস বলেছেন, মার্কিন সরকার চায় বাংলাদেশ উন্নয়নসহ সব ক্ষেত্রে এগিয়ে যাক। কিন্তু আজ বাংলাদেশের নির্বাচন ও বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। লংঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। গণতন্ত্র ও বিচার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকলে উন্নয়নের অভিযাত্রা বাধাগ্রস্ত হবে।

আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এবিসিসিআই) এর উদ্যোগে গত ২৩ এপ্রিল জ্যাকসন হাইটসে ইমিগ্রেশন এল্ডার হোম কেয়ার অফিসে এ ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়।

আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর চেয়ার ও ইমিগ্রেশন এল্ডার হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদের সভাপতিত্বে এবং এবিসিসিআইর কো চেয়ার গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী, ফাউমা ইনিসিয়েটিভ এর সিইও কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান, বিএনপি নেতা সোলায়মান ভূইয়া, মোস্তফা কামাল পাশা বাবুল, শাহরিয়ার রহমান, রিসফা রহমান, মোঃ কাশেম, পরান চৌধুরী, মোহাম্মাদ এ আজাদ প্রমুখ।

এ সময় বাংলাদেশে ভিজিট করার কথা উল্লেখ গ্রিগরি মিকস বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি। এজন্য বাংলাদেশ ভিজিট করেছি। সাবেক বাংলাদেশ ককাস প্রধান যোশেফ ক্রাউলির সঙ্গে আমিও ককাসের অন্যতম উদ্যেক্তা। তিনি চট্টগ্রামে জাতিসংঘের অর্থায়নে বাংলাদেশ ককাসের উদ্যেগে এশিয়ান উইম্যান ইউনিভিার্সিটিটি প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে চায়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গ্রিগরি মিকস। তাকে সমর্থনের জন্য তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি সবসময় বাংলাদেশী সহ সকল কমিউনিটির পাশে থাকবো।

এসিসিআইর চেয়ার গিয়াস আহমেদ বলেন, মিকস বাংলাদেশর প্রকৃত বন্ধু। তিনি কমিউনিটির উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সকল প্রবাসী বাংলাদেশীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে জুইস ভোট, ব্ল্যাক ভোট যদি মেটার হয় তাহলে মুসলিম ভোটও মেটার। তাই মুসলিমরা ইউনাইটেড হতে পারলে আগামী নির্বাচনগুলোতে এ দেশের রাজনৈতিক নেতাদের কাছে মুসলিমরাও ফ্যাক্টক হয়ে দাঁড়াবে।

অনুষ্ঠানে কংগ্রেসম্যান গ্রিগরি মিকসের পাশে থাকার অঙ্গীকার করেন বাংলাদেশী-আমেরিকানরা। গ্রিগরি মিকস বাংলাদেশি-আমেরিকানদের হয়ে কাজ করছেন বলে মন্তব্য করেন বক্তারা। বর্তমানে এশিয়ানবিরোধী যে আক্রমণ চলছে, তা প্রতিরোধেও তার কার্যকর ভূমিকার প্রত্যাশা করেন তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV