প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র আহ্বায়ক কমিটি গঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত ২০ মার্চ প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির মেয়াদ উত্তীর্ণপ্রায় কার্যকরী কমিটির এক বিশেষ জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় যথাসময়ে সদস্য সংগ্রহ প্রক্রিয়া, নির্বাচন কমিশন গঠন ও নতুন কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন করতে না পারায় এবং সংগঠনকে নেতৃত্ব শূন্যতা থেকে বাঁচানোর সম্ভাব্য উপায় নির্ধারণের লক্ষে ব্যাপক আলোচনা করা হয়। সভায় উপস্থিত অধিকাংশ কার্যকরী সদস্যদের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করে কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরদিন থেকে পরবর্তী কার্যকরী কমিটি নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির সকল কার্যক্রম আহ্বায়ক কমিটির নেতৃত্বে পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, আহ্বায়ক কমিটি যত দ্রুত সম্ভব নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে একটি নতুন কার্যকরী কমিটি নির্বাচিত করবে এবং তার জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মাদ আলামিন, মো: সাইফুল বারী সফি, মো: মোমিনুর রহমান মোমিন, মো: রুহুল আমিন সরকার এবং উত্তম সাহাকে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। তবে পরবর্তীতে উত্তম সাহা তার ব্যক্তিগত অপারগতার কারণ দেখিয়ে আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
কার্যকরী কমিটির সভায় সাংগঠনিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক গত ২৪ এপ্রিল কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরদিন ২৫ এপ্রিল ২০২১ থেকে আহ্বায়ক কমিটি কার্যক্রম শুরু করেছে এবং খুব শীঘ্রই তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আহ্বায়ক কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার লক্ষে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির সকল সদস্য ও প্রবাসী সিরাজগঞ্জ জেলাবাসীর গঠনমূলক পরামর্শ ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশী। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030