Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

হেফাজতে ইসলাম নিষিদ্ধের দাবি যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: April 27, 2021 | 11:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে একে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম।
শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ফোরামের ইফতার-পূর্ব এক আলোচনা সভায় এ দাবি জানান নেতারা।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি।

সভা থেকে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় বাংলাদেশের হেফাজতে ইসলামকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার জন্য। এছাড়া হেফাজতের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে চিহ্নিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানানো হয়।
ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, কংগ্রেসের উভয়কক্ষের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যানসহ বেশ কয়েকজন কংগ্রেসম্যানকে হেফাজতে ইসলামের জঙ্গি তৎপরতা আলোকপাত করে অবিলম্বে সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ও তালিকাভুক্ত করার স্মারকলিপি প্রদানের প্রসঙ্গ বিস্তারিত উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
নিউ ইয়র্কসহ বিভিন্ন স্টেট পার্লামেন্ট এবং স্টেট গভর্নর কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ ঘোষণাপত্র, অভিনন্দন বার্তা এবং মার্কিন কংগ্রেসে এ উপলক্ষে রেজ্যুলেশন উত্থাপনের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানানো হয়। এসব কার্যক্রমের মাধ্যমে মুক্তিযুদ্ধ সম্পর্কে যুক্তরাষ্ট্রে গত বছরগুলোতে যে ‘মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির পাঁয়তারা’ চালানো হয়েছে তা রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে সভায় মন্তব্য করা হয়।
এসময় ফোরামের নির্বাহী সদস্য মোস্তফা কামাল পাশা মানিকের মৃত্যুতে সেই শূন্য স্থানে মাস্টার ইলিয়াস খানকে অন্তর্ভুক্ত করা হয়। সভা ও ইফতার মাহফিলে আরও অংশ নেন ফোরামের উপদেষ্টা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, সহ সভাপতি জাফরউল্লাহ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নেতা বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, রফিক আহমেদ, এ টি এম মাসুদ, এ টি এম রানা ও শাহ মাহবুব। বিডিনিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV