Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

করোনা মহামারিকালে নর্থ ক্যারোলাইনায় ১২ বছরের বালক উইমারের ডাবল গ্রাজুয়েশন!

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: April 28, 2021 | 4:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: করোনা ভাইরাস মহামারিকালে বেশির ভাগ শিক্ষার্থী বইবিমুখ। তাদের হাতে মোবাইল ফোন বা গেমস খেলার সরঞ্জাম। পিতামাতা সন্তানের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। কিন্তু এ মহামারি কারো কারো জন্য সুবর্ণ সময় হয়ে উঠেছে। এই সময়টাকে কাজে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সালিছবারির মাত্র ১২ বছর বয়সী বালক মাইক উইমার। এ সময়ে গত একটি বছর সে বাসায় বসে অতিরিক্ত ক্লাস করেছে। আর তার ফলও পেয়ে যাচ্ছে। একই সঙ্গে একই সপ্তাহে হাইস্কুল এবং কলেজ থেকে গ্রাজুয়েশন করছে।
অনলাইন সিএনএন এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, চার বছরের স্কুলকোর্স মাত্র এক বছরে সম্পন্ন করেছে সে। দুই বছরের হাইস্কুল কোর্স এবং দুই বছরের এসোসিয়েট ডিগ্রি কোর্স সম্পন্ন করেছে এ সময়ে। এ জন্য আগামী ২১ শে মে সে রোয়ান-ক্যাবারাস কমিউনিটি কলেজ থেকে গ্রাজুয়েশন করবে। অন্যদিকে ২৮ শে মে কনকর্ড একাডেমি হাই স্কুল থেকেও পড়াশোনা শেষ করে সনদ পাবে। তবে এটা উইমারের সব সময়ের পরিকল্পনা ছিল না। সে বলেছে, এ সময়ে ডবল ক্লাস করা সম্ভব এবং অনুধাবন করে, তার এটা করা উচিত। হাই স্কুল গ্রাজুয়েশন করতে তার এসোসিয়েটেড ডিগ্র অর্জন করতে অধিক পরিমাণ ক্লাস করতে হবে। তাই সে রোয়ান ক্যাবারাস কমিউনিটি কলেজ থেকে জিপিএ ৪ এবং হাইস্কুল থেকে জিপিএ ৫.৪৫ অর্জন করেছে। এক্ষেত্রে এখন সে তার ক্লাসের সহপাঠীদের থেকে কয়েক বছরের ছোট। উইমার বলেছে, তাদের সঙ্গে সে ভালভাবে মিশে চলতে পারবে। তাকে গত বছর হোমকার্মি কোর্টে মনোনয়ন দেয়া হয়েছে। উইমারের আগ্রহ রয়েছে রোবোটিক্সে। সে সিএনএনকে বলেছে, সে একজন গণিত এবং বিজ্ঞানপিপাসু। প্রযুক্তির প্রতি তার সব সময় ঝোঁক আছে। মাত্র দেড় বছর বয়সে প্রথম তাকে দেয়া হয় আইপ্যাড। এটা কিভাবে কাজ করে তা ভেবে সে বিস্মিত হয়। এরই মধ্যে সে নিজের ওয়েবসাইট ‘নেক্সট এরা ইনোভেশনস’ চালু করেছে। সেই ওয়েবসাইটের মতে, সে শিখেছে তার সব রকম প্রোগ্রামিং এবং রোবট বিষয়ক শিক্ষা। একই সঙ্গে সে চালু করেছে তার নিজস্ব স্টার্টআপ, যার নাম ‘রিফ্লেক্ট সোশ্যাল’। এর উদ্ধেশ্য কিভাবে গৃহকর্মে প্রযুক্তি কাজ করে তা জানা এবং অন্যদের সাহায্য করা। সে বলেছে, আমার লক্ষ্য হলো এমন প্রযুক্তি তৈরি করা যা অন্য মানুষের জীবনকে উন্নত করবে। উইমারের পিতামাতা বলেছেন, ছেলের এমন অবস্থা নিয়ে তারা গর্বিত। তার মা মেলিসা উইমার বলেছেন, যদি ইউমারের সামনে একটি দরজা বন্ধ হয়ে যায়, তাহলে সে অন্যদিকে পথ খুঁজবে। তবু সে তার লক্ষ্যে পৌঁছাবে। গ্রাজুয়েশনের আর বাকি মাত্র কয়েকটি দিন। উইমার বলেছে, সামনে আরো নতুন নতুন পদক্ষেপ নিয়ে কাজ করা এখন তার লক্ষ্য।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ