Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালাকে নিয়ে মিথ্যা রিপোর্ট লিখতে বাধ্য করায় নিউ ইয়র্ক পোস্টের রিপোর্টার লরা ইটালিয়ানোর পদত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: April 28, 2021 | 7:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে নিয়ে মিথ্যা রিপোর্ট লেখার নির্দেশ পাওয়ায় পদত্যাগ করেছেন নিউ ইয়র্ক পোস্টের রিপোর্টার লরা ইটালিয়ানো। অভিবাসী শিশুদেরকে হ্যারিসের লেখা বই ‘ওয়েলকাম কিটস’ প্রদান করা হচ্ছে এ সম্পর্কে একটি রিপোর্ট লিখতে বাধ্য করা হয় ওই রিপোর্টার লরা ইটালিয়ানোকে। গত শুক্রবার ওই রিপোর্টটি প্রকাশিত হয়। এরপর রক্ষণশীল গণমাধ্যম এবং রিপাবলিকান নেতারা দিনভর এই সংবাদ নিয়ে আলোচনা চালিয়ে যান।
কিন্তু গত মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট প্রথম এই রিপোর্টের ভুল উন্মোচন করে। এতে দাবি করা হয়ে, নিউ ইয়র্ক পোস্টের ওই রিপোর্ট পুরোপুরি একটি ছবির ওপর ভিত্তি করে তৈরি। এরপরই রিপোর্টার লরা ইটালিয়ানো পদত্যাগ করেন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইটালিয়ানো নিউ ইয়র্ক পোস্টের হয়ে কাজ করছে নব্বই দশক থেকেই। তার লেখা রিপোর্টটি নিউ ইয়র্ক পোস্টের অনলাইন এবং প্রিন্ট উভয় ধরণেই প্রকাশিত হয়।
রিপাবলিকান অনেক নেতাই এ রিপোর্ট নিয়ে সমালোচনা করেন কমালার। তারা দাবি করেন, কমালা নিজের লাভের জন্য এ কাজ করেছেন। ফক্স নিউজের একজন রিপোর্টার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারিকে এ নিয়ে প্রশ্নও করেন গত সপ্তাহে।
মার্কিন গণমাধ্যম হাফপোস্টে জানানো হয়েছে, আসলে কমালা হ্যারিসের ওই বইগুলো শত শত শিশুদের উপহার দেয়া হয়েছিল। সত্য প্রকাশিত হওয়ার পর ওই রিপোর্ট সরিয়ে ফেলা হয়। এরপর নতুন করে স¤পাদকের নোটসহ এটিকে আবারো প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV